নিউজার্সির আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ৩০শে অাগস্ট
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি-যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ৩০শে অাগস্ট বুধবার সকাল দশটায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে নিউইয়র্ক এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সহজেই বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, বাংলাদেশী পাসপোর্ট সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন,পাওয়ার অব এটর্নি সত্যায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি সেলিম সুলতান ও সাধারন সম্পাদক শহীদ খান প্রবাসী বাংলাদেশীদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ