Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউজার্সির প্যাটারসন সিটি আওয়ামী লীগের দ্বি বার্ষিক সম্মেলনে সায়েক সভাপতি, সানিয়াত সাধারণ সম্পাদক নির্বাচিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: July 20, 2022 | 11:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউজার্সি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্যাটারসন সিটি আওয়ামী লীগের দ্বি বার্ষিক সম্মেলনে শায়েক হোসাইন সভাপতি এবং নাহাত চৌধুরী সানিয়াত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৬ জুলাই শনিবার প্যাটারসন সিটি আওয়ামী লীগের দ্বি বার্ষিক সম্মেলন ২০২২ প্যাটারসন সিটির বেঙ্গল ইনস্যুরেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সম্মেলনে শাহজাহান হান্নান সাজু, জায়েদ আহমেদ, দীপ্ত রায়-কে সহ-সভাপতি, সাইকুল ইসলাম নাইম, রাজু খানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সজিব আহমদ চৌধুরী (রুবেল)কে সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট প্যাটারসন সিটি আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
শনিবার সন্ধ্যায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে ওই সম্মেলনের উদ্বোধন করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী।
সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুর রহমান ফটিক, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী, এম এ হামিদ, মিনা আবেদিন, আলী মুর্তজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, মোহাম্মদ আনোয়ার শাহদাত, প্যাটারসন সিটির কাউন্সিম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডন্ট নিয়াজ নাদিম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিক রহমান, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক শাহাব উদ্দীন, শ্রম বিষয়ক সম্পাদক হাজী মশাহিদ আলী, উপ দপ্তর সম্পাদক মিল্টন দাশ, আওয়ামী লীগ নেতা মোনোয়ার হোসেন মনু, মমতাজ আলী, জয়নাল আবেদিন, বদরুজ্জামান আয়না মিয়া, অপূর্ব সেন অপু, আবুল কালাম, সাহেক মিয়া প্রমুখ।
নিউজার্সি স্টেট ও প্যাটারসন সিটি আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
সম্মলন শেষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু উপস্থিত সাংবাদিকদের জানান, নিউজার্সি প্যাটারসন সিটি আওয়ামী লীগের দ্বি বার্ষিক সম্মেলন-২০২২ এ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সিদ্ধান্তে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্নাঙ্গ কমিটি খুব শিগগির ঘোষণা করা হবে।
প্যাটারসন সিটি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শায়েক হোসাইন এবং সাধারণ সম্পাদক নাহাত চৌধুরী সানিয়াত সহ কমিটির নির্বাচিত সদস্যদেরকে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, প্যাটারসন সিটি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শায়েক হোসাইন এবং সাধারণ সম্পাদক নাহাত চৌধুরী সানিয়াত সহ কমিটির অন্যান্য সদস্যারা তাদেরকে নির্বাচিত করায় নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে বলেন, প্যাটারসন সিটি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর সত্যিকার আদর্শের সংগঠন হিসেবে রূপদানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV