Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউজার্সীর আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: December 3, 2023 | 3:14 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের নিউজার্সীর আটলান্টিক সিটিতে গত দুই ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হলো ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’। ওইদিন দুপুর বারোটায় প্যারেড এর গ্র্যান্ড মার্শাল অভিনেতা ও কমেডিয়ান কেলসে গ্রামার এর নেতৃত্বে আটলান্টিক সিটির পপ লয়েড স্টেডিয়াম থেকে এই প্যারেড শুরু হয় এবং সেন্টার সিটি পার্কে গিয়ে শেষ হয়।
এই প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ বিভাগ, ইউ এস কোষ্ট গার্ড ,অগ্নি নির্বাপন বিভাগ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি, বিভিন্ন সকুলের ছাত্র- ছাত্রী, লা কাসা ডমিনিকা সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
হলিডে প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে।
প্যারেড চলাকালীন উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে হলিডে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।
হলিডে প্যারেডে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পাবলিক স্কুল সমূহের সুপারিনটেনডেনট ডঃ লা কোয়েটা স্মল,আটলানটিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা যোগ করেছিল।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV