নিউজার্সী স্টেট আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউজার্সীর পেটারসনে নিউজার্সী স্টেট আওয়ামী লীগের উদ্যোগে গত ২৬ জুলাই শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের এ্যাসিসট্যান্ট অ্যাটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী ইউনিভার্সিটি এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনহাদুজ্জামান লিটন। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা নাজিম উদ্দিন আজাদ, সহ-সভাপতি আ: হক, কোষাধ্যক্ষ মর্তুজ আলী, জাতীয় পার্টি নেতা আলাউদ্দিন রছব, বাসদ নেতা আবুল কালাম আজাদ, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহীন কুরুরী, সাংগঠনিক সম্পাদক মমতাজুল কোরেশী বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক মোশাইদ আলী, আল ফেরদৌস জামে মসজিদের সাবেক সভাপতি আ: কাদির, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সমছু মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, শহিদুল ইসলাম হাফিজ, আলম, মানিক মিয়া, আব্দুর রহমান, আবু তালেব লাল, যুব লীগ নেতা পারেক, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা রাজু, ইকরাম, কয়েছ, বেলাল আহমদ, নাছির আহমদ, সুয়াইব লিয়াকত প্রমুখ।
ইফতার মাহফিলে বিশ্ব শান্তি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মরহুম নজমুল ইসলাম, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি বিশিষ্ট লেখক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জি এন আফরোজ, পেটারসনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ মরহুম আবদুল খালিক এবং ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সভাপতি মরহুম মহিবুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
নিউজার্সী স্টেট আওয়ামীলীগ, নিউজার্সী স্টেট যুবলীগ, নিউজার্সী স্টেট ছাত্রলীগ, মহাজোটের শরীক দলের নের্তৃবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!