Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’ ২৪-২৭ মে

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: November 26, 2023 | 12:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘যত বই তত প্রাণ’ এই শ্লোগানে আগামী ২৪-২৭ মে ৩৩ তম ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’ অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এই বইমেলা’ অনুষ্ঠিত হবে। মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সাম্প্রতিক সভায় চারদিন ব্যাপী এই বইমেলার তারিখ নির্ধারণ করা হয়। ইতিপূর্বে বইমেলার আহ্বায়ক হিসাবে লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসকে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়।
প্রবাসের ঐতিহ্যবাহী সংগঠন মুক্তধারার আয়োজনে গত তিন দশকের বেশি ধরে অনুষ্ঠিত নিউ ইয়র্ক বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলা ও বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন হিসাবে ইতোমধ্যেই সর্বত্র আদৃত হয়েছে। বিগত ঐতিহ্য অনুসরণ করে ৩৩তম আসরেও বাংলা ভাষার সেরা লেখক এবং উভয় বাংলার জনপ্রিয় প্রকাশকবৃন্দ অংশগ্রহণ করবেন। নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাহিত্য সংগঠনকেও তাদের প্রকাশিত নতুন গ্রন্থ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হবে। উল্লেখযোগ্য, ২০২৩ সালে ৩২তম বইমেলায় প্রায় ৩০টির মত প্রকাশক ও সংগঠন অংশগ্রহণ করে।
কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৩৩তম মেলাতেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে ‘জি এফ বি/মুক্তধারা সাহিত্য পুরষ্কার’ দেওয়া হবে। এই পুরষ্কারের মূল্যমান ৩,০০০ মার্কিন ডলার। ইতিপূর্বে যারা এই পুরষ্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, আবদুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, শামসুজ্জামান খান ও আসাদ চৌধুরী। মেলায় অংশগ্রহণকারী সেরা প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশক পুরষ্কার’ প্রদানের ব্যাপারেও সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এই পুরষ্কারের মূল্যমান ৫০০ মার্কিন ডলার। ২০২৩ সালের বইমেলায় এই পুরষ্কার পেয়েছিলো ঢাকার কথাপ্রকাশ ও নালন্দা প্রকাশনী যৌথভাবে।
পরবর্তি বইমেলা সুচারুভাবে আয়োজনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বইমেলার অর্থায়নে সহায়তা করার লক্ষ্যে প্রবাসের গুণীজনকে ‘সম্মানিত সদস্য’ হিসাবে যুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV