নিউ ইয়র্ক টাইমস, টুইটারের ওয়েবসাইট হ্যাকড- আসাদ সমর্থকদের সন্দেহ
ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস, হাফিংটন পোস্ট ও জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এদিকে এ মাসে দ্বিতীয়বারের মতো ফের সাইবার হামলার সম্মুখীন হওয়ার পর নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। টাইমসের ফেসবুক পেইজে বলা হয়েছে কর্তৃপক্ষ ওয়েবসাইটটি সক্রিয় করতে কাজ করছে। এর ৩ ঘণ্টা পর আংশিকভাবে অনলাইনে আসে নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইট। তারপরও বেশ কিছু পাঠক ওয়েবসাইটটিতে সমস্যা থাকার কথা উল্লেখ করেন। গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে ওয়েবসাইটটিতে সমস্যা শুরু হয়। গত ১৪ই আগস্টও একটি যান্ত্রিক ত্রুটিজনিতকারণে অফলাইনে ছিল ওয়েবসাইটটি। একই সঙ্গে হ্যাকাররা টুইটার ও হাফিংটন পোস্টের ওয়েবসাইটেও হামলা চালায়। সাইট দুটিতে ঢুকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবহারকারী ও পাঠকরা। বিশ্লেষকরা বলছেন, তাদের কাছে যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে প্রতীয়মান হচ্ছে যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থনকারী একটি সংগঠন এ সাইবার হামলার সঙ্গে জড়িত। এদিকে নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রটির কর্মচারীদের সতর্ক করে দেয়া হয়েছে। সমস্যাটি পুরো সমাধা না হওয়া পর্যন্ত ইমেইল যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।মানবজমিন
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








