নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যাট প্রাইমারিতে বিশাল জয় জোহরান মামদানির
ইউএসএনিউজঅনলাইন.কম নিউইয়র্ক : বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট দলের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে সাবেক গভর্নর, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এন্ড্রু ক্যুওমুকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তরুণ এই প্রার্থী। ২৪ জুন রাত ১১টা পর্যন্ত ফলাফলে ৯১% ভোটের মধ্যে জোহরান মামদানি পেয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৪১১ ভোট (৪৩%) আর ৩ লাখ ৫৮ হাজার ৩১৩ ভোট (৩৬%) পেয়েছেন এন্ড্রু ক্যুওমো।

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্কের মেয়র পদে প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হোন তিনিই পরবর্তীতে সিটি হলের চেয়ারে বসেন এমনটাই ধারনা করা হয়। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন।
এ্যা সিটি উই ক্যান এ্যাফোর্ড স্লোগানে নির্বাচনী মাঠ কাপিয়েছেন কুইন্স থেকে নির্বাচিত এসেম্বলিসদস্য জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ককে ভাড়া স্থিতিশীল রাখা, সরকারি বাসের ফি তুলে নেয়া এবং নগর কর্তৃপক্ষের মালিকানাধীন সাশ্রয়ী মূল্যের মুদিদোকান তৈরি করাই হবে তার মূল লক্ষ্য। যার কারণে বাংলাদেশিসহ তরুণ প্রজন্ম মামদানিকেই পছন্দ করেছে।
শুরুতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের মধ্যে বিভিন্ন জরিপে এন্ড্রু ক্যামু এগিয়ে থাকলেও শেষ দিকে এসে তরুণ এই মুসলিম প্রার্থী ব্যবধান কমিয়ে চমক দেখিয়েছেন। কংগ্রেসম্যানদের সমর্থনের পাশাপাশি মুসলিম ভোটারসহ সাধারণ মানুষ যেন প্রকাশ্যে প্রচারণায় নেমেছিল মামদানির জন্য। যার ফল ঘরে তুললেন মামদানি। রাতে সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণ দেন এন্ড্রু ক্যুওমু। পরে পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন মামদানিকে।
প্রাইমারিতে বিজয়ী জোহরান মামদানি ফিলিস্তিনিসহ মুসলিমদের পক্ষে সব সময় সোচ্চার। মামদানির বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাহমুদ মামদানি, যিনি উগান্ডায় বড় হয়েছেন এবং মা ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ার।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল