Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউ জার্সির ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক অর্নব নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: October 7, 2024 | 1:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ডে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক মোহাম্মদ শাহারিয়ার ইসলাম ওরফে অর্নব (২৮) নিহত হয়েছেন। স্থানীয় সময় ৪ অক্টোবর শুক্রবার ফেয়ারফিল্ডের রামাদা হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিরাপত্তার স্বার্থে আহত অপরজনের পরিচয় প্রকাশ করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস।

নিহত মোহাম্মদ শাহারিয়ার ইসলাম ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আমেরিকান ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য প্রযুক্তি এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। পুলিশ ও এসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস নিহত শাহারিয়ারের পরিচয় শনাক্ত করেন। তার দেশের বাড়ি কিশোরগঞ্জে। সাহারিয়ারের স্ত্রী ও ৮ মাস বয়সী মেয়ে রয়েছে। ছোট ভাই তানজিল ইসলাম একই এলাকায় থাকেন। তাদের মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
জানা যায়, ফেয়ারফিল্ডের বাসিন্দা বাংলাদেশি যুবক শাহারিয়ার রামাদা হোটেলের সামনের টেবিলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন। এসময় রুম বুকিং নিতে আসেন একজন অতিথি। তার সঙ্গে শাহারিয়ারের কথা কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে ম্যানেজারের কাছে যাওয়ার চেষ্টা করলে শাহারিয়ারকে গুলি করে ওই দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে হত্যার কারণও জানাতে পারেনি প্রসিকিউটর অফিস। তবে এসেক্স কাউন্টির প্রসিকিউটর টেড স্টিফেনস শুক্রবার হোটেলে একটি ব্রিফিংয়ে বলেন, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনও আসন্ন বিপদ নেই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV