নিনিত হুমায়ূন সাহেব ইদানীং আমাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেন…
মেহের আফরোজ শাওন : তেনাকে পড়াতে গেলে বলেন- “মা মিস যেভাবে শিখায় তুমি সেভাবে পারবা না…” (উনার হয়তো ধারনা তার মাতা ইহজীবনে স্কুলমুখী হয় নাই )…
নিনিত সাহেব পিয়ানো শেখেন। বাসায় প্র্যাক্টিসের সময় একখান কথা বললেই বলেন- “মা স্যার বলেছে ইরাকম করে বাজাতে…”
ঘ্যাংগা বাবাজির স্কুল প্রোগ্রামে তিনি একখান দলীয় নৃত্যে অংশগ্রহণ করিলেন। আমি দেখলাম এই সুযোগ- তেনাকে বাসায় প্র্যাক্টিস করায়ে ভাজা ভাজা করে ফেলব…
উনার স্কুলের নাচের টিচার আমার নৃত্যগুরু শুক্লা সরকার- নিনিতের ‘শুক্লা মিস’। যে নাচখানা দলের সাথে পুত্র পরিবেশন করবেন, সেই একই গানের সাথে নৃত্য পরিবেশন করিয়া শিশুকালে আমি পুরষ্কার পেয়েছিলাম… বাবাজিকে নৃত্য অনুশীলন করাবার চেষ্টা করিতে গিয়া এই কথা বলা হইলে তিনি পাত্তাই দিলেন না…
অবশেষে কনিষ্ঠ পুত্রের কাছে ইজ্জত রক্ষা হইল… ২০১৬ সালে সঙ্গীতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার আনতে গেলাম তাহাদের দুইজনকে নিয়ে।
নিনিত: মা আমরা কি বাবার পুরষ্কার নিতে এসেছি..?
নিষাদ: উফফফ নিনিত- আমরা মা’র পুরষ্কার নিতে আসছি। দেখো না বইয়ে মা’র ছবির নিচে লেখা ‘শ্রেষ্ঠ সংগীত শিল্পী- মেহের আফরোজ শাওন’..!
নিনিত: (অবাক দৃষ্টিতে আমার দিকে চাইলেন) মা!!! যাক তুমিও তাইলে বাবার মত এ্যাওয়ার্ড পাইলা..!
পরিচিতি: সাহিত্যিক হুমায়ূন আহমেদ’র স্ত্রী/ফেসবুক থেকে
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!