Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিয়ম ভেঙে চুল কাটায়…

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: September 23, 2014 | 3:11 PM

অস্ট্রেলিয়ার সিডনির একটি স্কুলে ডমিনিক নামে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী ড্রেস কোড লঙ্ঘন করায় কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর রসায়ন বিজ্ঞান পরীক্ষার ২০ শতাংশ নম্বর কেটে নেয়া হয়েছে। আন্ডারকাট চুলের স্টাইল ও মুখে খোঁচা খোঁচা হালকা দাড়ি রাখায় নিউ সাউথ ওয়েলসের অল সেইন্টস ক্যাথলিক সিনিয়র কলেজের ওই শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশে বাধা দেয়া হয়। সেদিন তাকে পরীক্ষাই দিতে দেয়া হয়নি। এরপর যেদিন ওই পরীক্ষাটি ডমিনিক দেয়, তখন তার ২০ শতাংশ নম্বর কেটে নেয়া হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ডমিনিকের ভাষায়, আমার মনে হচ্ছিল ওই শিক্ষক আমার মাধ্যমে একটি দৃষ্টান্ত উপস্থাপনের চেষ্টা করছিলেন। কয়েকজনের আমার চেয়েও বাজে হেয়ারকাট আছে। সারা বছরই রসায়ন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাকে। রসায়নে নিজের গ্রেডটাকে ভালো করে পিতামাতাকে খুশি করতে ডমিনিক ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়েছিল। পরিবারও শ’ শ’ ডলার ব্যয় করেছে তার প্রাইভেট টিউশনের জন্য। তার নতুন হেয়ারকাটে কেউ কেউ ভ্রু কুঁচকালেও, ডমিনিকের মা বলছিলেন তার ছেলেকে পরীক্ষায় অংশ নিতে দেয়ার পর শাস্তিটা দেয়া যেতো। অবশ্য, তিনি স্কুল কর্তৃপক্ষের বেঁধে দেয়া নিয়মের বিরোধী নন। কিন্তু, যেভাবে তারা পদক্ষেপ নিয়েছে, তাতে তিনি অসন্তুষ্ট। এতে তার সন্তানের আত্ম-মর্যাদাবোধ ও পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV