Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নোবেল বিজয়ী ড.ইউনূসসহ গ্রামীণফোন ও গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: February 15, 2011 | 9:21 AM

ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণফোন ও গ্রামীণ ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে পাবনায় গ্রামীণফোনের ‘পল্লীফোন’ বিল নিয়ে প্রতারণার অভিযোগে পাবনার আদালতে মামলা দায়ের করা হয়েছে।আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামের আব্দুল মাজেদ মঙ্গলবার পাবনার আমলি আদালতে ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি করেন।মামলার অভিযোগে বলা হয়, বাদী আব্দুল মাজেদের স্ত্রী হাফিজা খাতুন পল্লী ফোনের একজন গ্রহিতা। ৩০ হাজার টাকা জমা দিয়ে হাফিজা পল্লী ফোন নেওয়ার পর নিয়মিত বিল পরিশোধ করে এলেও সম্প্রতি দুই কিস্তিতে ৭৬ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা বকেয়ার একটি বিল হাফিজার নামে পাঠানো হয়। এর মাধ্যমে হাফিজা প্রতারণার শিকার হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV