Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নোয়াখালী সমিতির নির্বাচন ২০১৪: চূড়ান্ত প্রচারণায় ‘রব-জাহিদ’ ও ‘সুফিয়ান-কালাম’ পরিষদ

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: October 12, 2014 | 1:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির নির্বাচন ১৯ অক্টোবর রোববার। আসন্ন নির্বাচনে ‘রব-জাহিদ’ প্যানেল সবকটি পদে এবং ‘সুফিয়ান-কালাম’ ১৩টি পদে লড়ছে। আলোচিত এই নির্বাচনে দুই প্যানেলের সকলেই ভোটারদের মন জয় করতে সচেষ্ট রয়েছেন। চূড়ান্ত প্রচারণায় নেমেছেন উভয় প্যানেলের প্রার্থী ও তাদের মুরব্বিরা। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। কয়েকজন ভোটার জানিয়েছেন, দুই প্যানেল থেকেই প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্যানেল থেকে ব্যক্তি ইমেজ প্রাধান্য পাবে এ নির্বাচনে। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি।
সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলে নির্বাচনী ময়দান চষে বেড়াচ্ছেন ‘রব-জাহিদ’ প্যানেলের প্রার্থী ও তাদের মুরব্বীরা। এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ রব মিয়া আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু। তাদের নেপথ্যে কাজ করছেন বিশিষ্ট রাজনীতিক ইলিয়াস আহমেদ মাস্টার, সংগঠনটির বিদায়ী সভাপতি শফি আলম লাল, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী আমীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বাবর প্রমুখ।
অপরদিকে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ময়দানে রয়েছেন ‘সুফিয়ান-কামাল’ প্যানেল। এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী আবু সফিয়ান আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম। তাদের নেপথ্যে রয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি সালামত উল্লাহ, সাবেক নির্বাচন কমিশনার জয়নাল আবদীনসহ অন্যরা।
নোয়াখালী সোসাইটির নির্বাচন ঘিরে ব্রুকলিনে প্রবাসী নোয়াখালীবাসীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে সমিতির নিজস্ব ভবনের ভাড়া নিয়ে জটিলতার অবসান ঘটলেও ভাড়া বাবদ ১ লাখ ৪৮ হাজার ডলারের পাওনা অর্থ আদায়ে উভয় প্যানেল সর্বশক্তি প্রয়োগ করার সংকল্প ব্যক্ত করেছে। নির্বাচনী কর্মকা-ে জড়িয়ে পড়ছেন নোয়াখালী জেলার অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্যানেল দুটির রং-বেরংয়ের পোস্টারে ছেয়ে গেছে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউ। সেই সাথে জমে উঠছে স্থানীয় হোটেল রেস্তোরাঁর চায়ের আড্ডাও।
এদিকে ‘রব-জাহিদ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হচ্ছেন সফি আলম ও সদস্য সচিব মনোনীত হয়েছেন তাজু মিয়া।
নোয়াখালী সোসাইটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কমিউনিটি এক্টিভিস্ট আবু নাসের। কমিশনের সদস্যবৃন্দ হচ্ছেনÑ আবুল কাশেম, আবুল কালাম, মোহাম্মদ সোহেল (হেলাল) ও আশীষ ভৌমিক। এ নির্বাচনে ৯৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান। আবু নাসের বলেছেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর।
রব-মিন্টু পরিষদে প্রার্থীরা হচ্ছেনÑ সভাপতি মোহাম্মদ রব মিয়া, সহ-সভাপতি নাজমুল হাসান মানিক ও আবুল বাশার, সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ জসীম, কোষাধ্যক্ষ মহিউদ্দীন, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মালেক খান, প্রচার সম্পাদক আইনুল ইসলাম সুহেল ও দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া কিরণ।
কার্যকরী সদস্য মোহাম্মদ নাজির, মোহাম্মদ লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, মোশাররফ হোসেন জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ।
সুফিয়ান-কালাম পরিষদের প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি সালেহ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক সোহাগ চৌধুরী, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন রতন, সহ-কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নুর আলম, ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ আলম ও প্রচার সম্পাদক মানিক সাইদ। কার্যকরী সদস্য রাজিব তাহের, হুমায়ুন কবির ও হাজি সফি উল্লাহ।
নিজেদের অধিকতর যোগ্য দাবি করে উভয় প্যানেলই ভোট চাচ্ছেন। দুই প্যানেলের পক্ষ থেকে প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘রব-জাহিদ’ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া বলেন, নোয়াখালী সোসাইটিকে মামলা-মুক্ত করার জন্য গঠিত ১৫ সদস্যের একজন ছিলাম আমি। সমিতি এখন মামলা মুক্ত এবং সমিতির আয়ের পথ সুগম হয়েছে। তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবেই, ভোটাররাই সঠিক সিদ্ধান্ত নেবেন।
এদিকে, রব-জাহিদ প্যানেলের নির্বাচনী প্রচারণার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। এ কমিটির উপদেষ্টা ম-লীতে রয়েছেন ইলিয়াস মাস্টার, আব্দুল মালেক ভিপি, আবুল খায়ের মালেক, এস এম আমানত, রেজাউল করিম চৌধুরী, শাহ নাসের স্বপন, শহিদ উল্লাহ কাইসার, মাইনউদ্দিন মাহবুব, নাসের উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ছাইদুল হক, এডভোকেট এনামউদ্দিন সেলিম, আব্দুর রহিম, মনির হোসেন। এ কমিটির চেয়ারম্যান সফি আলম লাল, কো-চেয়ারম্যান আবুল কাশেম, নূরনবী আমিন, হাজি শফিউল্লাহ চৌধুরী, সদস্য সচিব তাজু মিয়া এবং প্রদান সমন্বয়কারী করা হয়েছে সেলিম চৌধুরীকে (ভিপি বাবুল)।
সুফিয়ান-কালাম পরিষদের সভাপতি প্রার্থী আবু সুফিয়ান বলেন, নির্বাচিত হলে নোয়াখালী সোসাইটির উন্নয়নে যা যা করা দরকার নোয়াখালীবাসীকে সাথে নিয়ে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড সদস্য মফিজুর রহমানের বিবৃতি
সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড সদস্য মফিজুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি এ নির্বাচনে কাউকে সমর্থন দেননি। তাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট সঠিক নয় বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV