ন্যায়বিচার নিশ্চিত হয়েছে:দেশবাসীর প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

লাদেনের হত্যার খবর ঘোষণা করছেন প্রেসিডেন্ট ওবামা এএফপি। ইউএসএনিউজ ডেস্ক: ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি আল কায়দার সংগঠক এবং প্রধান নেতা লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজ দেশের এবং বিশ্ববাসীর প্রতি বলেন, আজ রাতে (রোববার) যুক্তরাষ্ট্র এক অভিযান পরিচালনা করেছে এবং সে অভিযানে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। হাজার হাজার নারী, শিশু এবং নিরীহ মানুষকে হত্যার জন্য সন্ত্রাসী লাদেন দায়ী ছিলেন। এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তিনি বলেন, আমেরিকা একবার যা করার সিদ্ধান্ত নেয় তা অবশ্যই করে থাকে।২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওইদিনের ভয়াল স্মৃতি আজো জাতির মনে ক্ষত হয়ে আছে। সেপ্টেম্বরের মেঘমুক্ত আকাশে ছিনতাই করা বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালিয়ে তা মাটিতে গুঁড়িয়ে দেয়। ওইদিন পেন্টাগন থেকে কালো ধোঁয়া উড়ছিল। পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে কতিপয় আরোহীর সাহসিকতায় আরও বহু মূল্যবান জীবন রক্ষা পায়। যদিও ফ্লাইট নং৯৩ বিধ্বস্ত হয়। তিনি বলেন, টুইন টাওয়ার হামলায় আমেরিকার ৩০০০ নাগরিক প্রাণ হারিয়েছিল। অসংখ্য শিশু তাদের বাবা-মাকে হারিয়েছিল। অনেক বাবা-মা কখনও অনুভব করেনি সন্তানের আলিঙ্গনের অনুভূতিটা কেমন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ দেশের জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, লাদেনের মৃত্যুর পরও আল কায়দা আমাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে এতে কোনো সন্দেহ নেই। এ জন্য তিনি সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।আল কায়দা এবং ওসামা বিন লাদেন সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি যারা যুক্তরাষ্ট্রে হামলার সঙ্গে জড়িত তাদের বিচারের সম্মুখীন করাও আমাদের দায়িত্ব। আমরা খুব দ্রুত জানতে পারি ৯/১১ হামলা চালিয়েছে আল কায়দা এবং এর পরিকল্পনার নেতৃত্ব দিয়েছেন ওসামা বিন লাদেন। যিনি খোলাখুলি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যারা পৃথিবীব্যাপী নিরীহ জনগণের হত্যার জন্য দায়ী। এ উদ্দেশ্যেই আমরা আল কায়দার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই। আমাদের মিত্র, বন্ধু এবং আমাদের জনগণকে রক্ষা করার লক্ষ্যে।এ সময় ওসামা গ্রেফতার এড়াতে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান। এরপর আল কায়দা আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা থেকে তাদের কার্যক্রম চালাতে থাকে। এর পরিপ্রেক্ষিতে আমার নির্দেশেই পাকিস্তানের এবোটাবাদে মার্কিন সেনারা অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে এবং তার মৃতদেহ নিয়ে আসে সঙ্গে করে। এএফপি।সমকাল

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.