Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নড়াইল জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: April 9, 2023 | 5:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বসবাসরত নড়াইল জেলাবাসীর সংগঠন নড়াইল জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন নিউইয়র্ক’র বার্ষিক ইফতার মাহফিল ৭ এপ্রিল শুক্রবার ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে। লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে শতাধিক নড়াইল প্রবাসী তাদের পরিবারের সদস্যসহ অংশ নেন।
সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা শরিফ কামরুল আলম হীরার সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন, উপদেষ্টা এসএম কামাল হোসেন, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা, কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী প্রমুখ।
পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শুরু হয় পরিচিতি পর্ব। একে একে মঞ্চে এসে নিজেরা নিজেদের পরিচিতি তুলে ধরেন।
মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা শরীফ কামরুল ইসলাম হীরা। ইফতার শেষে মাগরিবের নামাজের পর ডিনার পরিবেশন করা হয়।
বক্তারা এ ধরনের আয়োজনের ভূয়শি প্রসংশা করে বলেন, এমন একটি সুন্দর মনোরম পরিবেশে ইফতার মাহফিল আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা এ কমিটির কাছে ইফতারের মতোই একটি ভালো পরিবেশে পিকনিক আয়োজনের অনুরোধ জানান।
সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম আজম মামুন ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য অতিথি সহ নড়াইলবাসীকে ধন্যবাদ জানান। সংগঠনের উদ্যোগে ভবিষ্যতে আরো বড় ধরণের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ