Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

পথশিশুদের পাশে ঢাকা আহছানিয়া মিশন ইউএসএ : নিউইয়র্কে ফান্ডরেইজিং ডিনার ৩০ জুলাই

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: July 19, 2017 | 1:40 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সমাজ জীবনে পথশিশুদের বৈষম্য ও অবিচার দূর করে তাদের জীবন আলোকিত করতে পাশে দাড়িয়েছে ঢাকা আহছানিয়া মিশন ইউএসএ (ডি এ এম ইউ এস এ)। ভাগ্য বিড়ম্বিত এক হাজার পথশিশুদের নিয়ে পঞ্চগড়ে আরেকটি শিশু পল্লী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ডি.এ.এম.ইউএসএ । আর এ লক্ষে রবিবার ৩০ শে জুলাই নিউইয়র্কে আলীবাবা রেস্টুরেন্টে “ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন সিটি” শীর্ষক এক ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়েছে। ঢাকা আহ্ছানিয়া মিশন ইউএসএ এর সভাপতি নাঈমা খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এই ফান্ড রেইসিং ডিনারের কনভেনার যুগ্ম সাধারন সম্পাদক এবং ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন সিটির প্রধান নওশের রহমান, কো কনভেনার ডি.এ.এম.ইউএসএ এর সিনিয়র সহ সভাপতি ফরহাদ রেজা, সহ সভাপতি ড. ইলোরা রফিক , কোষাদক্ষ্য সেলিনা শারমিন এবংডি.এ.এম.ইউএসএ এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আনিসুর কবির জাসির উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানটিতে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব কাজি রফিকুল আলম, প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা ঢাকা আহসানিয়া মিসন চিলড্রেন সিটি, বাংলাদেশ। সমাজের সবাইকে পথশিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানোই ডিএএমইউএসএ উদ্দেশ্য। পথশিশুরা সমাজ জীবনে বিভিন্ন বৈষম্যের মধ্যদিয়ে বেড়ে উঠছে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে বিভিন্ন অপরাধমূলক এবং ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করছে এক শ্রেণির মানুষ। তাই পথশিশুদের জীবন আলোকিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে আমরা সবাই যদি এগিয়ে আসি তবেই মিলবে সফলতা। বাংলাদেশের পঞ্চগড়ে ৩০০ বিঘা জমিতে ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন সিটি গড়ে তোলা হবে। আর এই প্রকল্পের সরাসরি তত্বাবধানে থাকবে ডি.এ.এম., ইউএসএ । ২০১১ সালে জার্মানীর সহায়তায় পঞ্চগড়ে ৩২৫ বিঘা জমিরউপর প্রতিষ্ঠা করা আহছানিয়া মিশন শিশু নগরী’র প্রথমশিশু শহর আর এবার দ্বিতীয় প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নওশের রহমান (হ্যাড অব ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন ভিলেজ)। প্রেজেন্টেশনে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরবেন। ২০০৪ সালে বাংলাদেশে সুবিধাবঞ্চিত, ভাগ্য বিড়ম্বিত পথশিশু ছিল ৫ লাখ, যা ২০১৪ সালে দাড়ায় ১০ লাখে এবং আগামী ২০২৪ সালে এ সংখ্যা দাড়াবে ২০ লাখে। আর এসব পথশিশুদের ৮০ শাতাংশের শিক্ষা,স্বাস্থ্যসেবা এবং পয়নিষ্কাশনের ব্যবস্থা নেই। শুধু তাই নয় তাদের অনেককেই যোগাড় করতে হয় সংসারের খরচ। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিশুরস্বাভাবিক বিকাশ। যা একটি বড় সমস্যা। আর এ সমস্যার সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসার এবং নিতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহনে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে। পথশিশুদের অবৈতনিক শিক্ষাদানের পাশাপাশি কারিগরি শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। সাইকোলজিক্যাল কাউন্সিলং এবং খেলাধুলার ব্যবস্থা করা হবে। ঢাকা আহছানিয়া মিশন চিলড্রেন সিটিতে শিশুদের থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবা, সাধারন ও কারিগরি শিক্ষাসহ খেলাধুলার ব্যবস্থা করা হবে। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV