Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পদত্যাগের কারণ জানালেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: October 9, 2018 | 5:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন এবং এই বছরের শেষে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

মঙ্গলবার ওভাল অফিসে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও হ্যালি। প্রথমে ট্রাম্প এবং পরে হ্যালি এই পদত্যাগের বিষয়ে কথা বলেন বলে জানায় সিএনএন।

হ্যালি বলেন, জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার সারাজীবনে সবচেয়ে সম্মানজনক একটি বিষয়। এটাই ছিল আমার জন্য পদত্যাগ করার সবচেয়ে উপযুক্ত সময়। এক্ষেত্রে ব্যক্তিগত কোনও কারণ নেই।

পদত্যাগের কারণ তিনি যুক্তসহ ব্যাখ্যা করে বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কখন তার সরে দাঁড়ানোর সময় হয়েছে তা বুঝতে পারা। আমি নিশ্চিত করতে চাই যে এই প্রশাসন ও প্রেসিডেন্টের আরও অধিক যোগ্য ব্যক্তি আছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

ট্রাম্পের পররাষ্ট্র নীতির প্রশংসা করে হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র এখন সম্মানিত। আমরা যা করি, তা অনেক দেশ পছন্দ করে না কিন্তু আমরা যা করি, তার প্রতি সম্মান দেখায় তারা।

ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও ইভানকা ট্রাম্পসহ তার দলের সদস্যদেরও প্রশংসা করেন দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর। তিনি বলেন, জ্যারেড যেন লুকানো প্রতিভা যা কেউ বুঝে উঠতে পারে না। সারাবিশ্বের মধ্যে আমাদের দেশ শ্রেষ্ঠতর কারণ তারা আছে প্রশাসনে।

হ্যালি নিজেই আগামী ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, আমি জানি এই বিষয়টা উঠবেই। না, আমি ২০২০ এর দিকে ছুটছি না।

এর আগে হ্যালির পদত্যাগের ঘোষণা দিয়ে ট্রাম্প তাকে ‘ফ্যান্টাস্টিক পারসন’ উল্লেখ করে বলেন, আমরা একসঙ্গে অনেক সমস্যা সমাধান করেছি। এখনও অনেক সমস্যা সমাধানের পথে আছি আমরা। তিনি আমাকে সম্ভবত ছয়মাস আগে পদত্যাগের বিষয়টি জানান।

দুই থেকে তিন দিনের মধ্যেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক পদটির জন্য একজন উত্তরসূরির নাম প্রস্তাবের পরিকল্পনা আছে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। আরটিভি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV