পদার্থবিদ্যায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লেজার ফিজিক্সে বিশেষ উদ্ভাবনের জন্য ২০১৮ সালের পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরুষ্কার জিতেছেন আর্থার আসকিন, জেরার্ড মৌরো ও ডনা স্ট্রিকল্যান্ড। তারা যথাক্রমে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার নাগরিক। এরমধ্যে পুরষ্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্ধেক পাবেন আসকিন। বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জেরার্ড মৌরো ও স্ট্রিকল্যান্ড। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
খবরে বলা হয়, আর্থার আসকিন আবিস্কার করেছেন অপটিক্যাল চিমটা যার মাধ্যমে কণা, পরমাণু, ভাইরাস ও অন্যান্য জীবিত কোষ লেজার রশ্মি দিয়ে ধরা যায়। জেরার্ড মৌরো ও কানাডার ডনা স্ট্রিকল্যান্ড ইতিহাসের সবেথেকে ক্ষুদ্র ও তীব্র লেজার অনুরণন সৃষ্টির পথ প্রশস্ত করেন। তাদেরমধ্যে স্ট্রিকল্যান্ড হচ্ছেন গত ৫৫ বছরের মধ্যে পদার্থবিদ্যায় নোবেলজয়ী প্রথম নারী। সুইডেনের রাজধানী স্টোকহোমে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, একজন নারী নোবেলজয়ী পদার্থবিদ হিসেবে আমি গর্বিত। তার আগে মাত্র দুইজন নারী পদার্থবিদ্যায় নোবেল জয় করেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্ট্রিকল্যান্ড বলেন, আশা করছি এখন থেকে ক্রমশ এর মাত্রা বৃদ্ধি পাবে।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan