পবিত্র হজ ২০ আগস্ট : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২১ আগস্ট, বাংলাদেশে ২২ আগস্ট
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২১ আগস্ট মঙ্গলবার উদযাপিত হবে। আর পরের দিন ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে বাংলাদেশে।
আরব নিউজ জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে যে, আরবি ১৪৩৯ হিজরির জিলহজ মাসের প্রথম দিন হলো ১২ আগস্ট রোববার। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন ১১ আগস্ট শনিবার।
দেশটির আদালত শনিবার আরও ঘোষণা দেয়, পবিত্র হজ হবে আগামী ২০ আগস্ট। আর পবিত্র ঈদুল আজহা হবে ২১ আগস্ট।
উল্লেখ্য, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস হলো বছরের শেষ বা ১২তম মাস। এ মাসের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
এদিকে, নিউইয়র্ক ঈদগাহ’র প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২১ আগস্ট মঙ্গলবার।
সাধারণত সৌদি আরবে যেদিন আকাশে চাঁদ দেখা যায় যুক্তরাষ্ট্রেও একইদিন চাঁদ দেখা যায়। সে হিসেবে যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা ২১ আগস্ট মঙ্গলবার উদযাপিত হবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!