Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পয়লা বৈশাখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির শুভেচ্ছা

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: April 11, 2014 | 5:50 PM

বাংলা নববর্ষ উপলক্ষে বিশ্বের সব বাংলাভাষী জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ শুক্রবার তাঁর শুভেচ্ছা বার্তায় কেরি বলেন, ‘আপনারা যখন বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপন করছেন, সে সময় সারা বিশ্বের সব বাংলাভাষী জনগণকে আমি প্রেসিডেন্ট ওবামা ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাভাষী জনগণের প্রাণোচ্ছল ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে এই উদযাপনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে শরিক হচ্ছে।’  
বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও খাদ্যদ্রব্য থেকে শুরু করে সংগীত, কবিতা, শিল্পকলা এবং সাহিত্য তাঁদের ব্যাপকভাবে প্রভাবিত করেছে বলেও মন্তব্য করেন কেরি।
কেরি আরও বলেন, ‘আপনারা যখন পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নববর্ষ উদযাপন করছেন, জানবেন যে সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে অংশীদার ও বন্ধু হিসেবে রয়েছে। শুভ নববর্ষ!’কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV