পরীক্ষা-পূর্ব উদ্বেগ ভালো ফলে সহায়ক!
ডেস্ক রিপোর্ট : পরীক্ষার আগে সবাই কম-বেশি উদ্বিগ্নতায় ভোগে। তবে এ উদ্বেগে পরীক্ষার্থীর ফলাফল আরও ভালো হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। একমাত্র শিশুর স্মৃতিশক্তি দুর্বল হলেই পরীক্ষার আগের উদ্বিগ্নতা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু ভালো স্মৃতিশক্তির অধিকারী বালক-বালিকাদের উদ্বিগ্ন হওয়ার প্রবণতার সঙ্গে অধিকতর ভালো ফলাফল অর্জনের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ১২ থেকে ১৪ বছর বয়সী ৯৬ শিক্ষার্থীর স্মৃতিশক্তি ও উদ্বিগ্নতার মাত্রা যাচাইয়ের মাধ্যমে ওই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা। তবে লিঙ্গ ও বয়স এক্ষেত্রে প্রভাব ফেলে কিনা, গবেষণায় এ বিষয়টি বিবেচনায় আনা হয়নি বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ কাউন্সিল এবং অ্যাকশন মেডিক্যাল রিসার্চের অর্থায়নে পরিচালিত গবেষণাটি ‘ব্রিটিশ জার্নাল অব সাইকোলজি’ নামক সাময়িকীতে প্রকাশ হয়েছে। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








