পাঁচ বছর বয়সেই বড় গবেষক
মাইক্রোসফটের নিরাপত্তাব্যবস্থা হ্যাক করা মোটেও কোনো ছেলেখেলা নয়। অথচ ঠিক এ কাজটিই করে দেখিয়েছে পাঁচ বছরের এক শিশু। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগোর এই খুদে প্রতিভা ক্রিস্টোফার ভন হ্যাসেল বিশ্বের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের নিরাপত্তা ভেঙে দিতে সক্ষম হয়েছে। সঠিক কোনো পাসওয়ার্ড দেওয়া ছাড়াই ছেলেটি তার বাবা রবার্ট ডেভিসের এক্সবক্স অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছে। ছেলেটি আবিষ্কার করে, লগইন পর্দায় কয়েকবার ভুল পাসওয়ার্ড দিলে দ্বিতীয় একটি পাসওয়ার্ড নিশ্চিতকরণ পর্দা এসে হাজির হয়। তারপর সেখানে কিছু না লিখে শুধু স্পেস দিয়ে পাসওয়ার্ডের ঘরটি ভরাট করে এন্টার চাপলেই বাজিমাত, সোজা ঢুকে পড়া যায় সেই অ্যাকাউন্টে! নিরাপত্তাজনিত এই ত্রুটি আবিষ্কার করায় মাইক্রোসফট প্রতিদানস্বরূপ মাত্র পাঁচ বছর বয়স্ক ক্রিস্টোফারকে একজন নিরাপত্তা গবেষক হিসেবে তাদের ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি তাকে আরও দিয়েছে চারটি গেমস, ৫০ ডলার অর্থ এবং এক বছরব্যাপী এক্সবক্স লাইভের সাবস্ক্রিপশন।
—সিনেট অবলম্বনে মঈন চৌধুরী/প্রথম আলো
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি