Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

পাকিস্তানে নতুন সরকার গঠনের প্রস্তুতি ইমরানের

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: July 28, 2018 | 9:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাকিস্তানে নতুন সরকার গঠনের কাজ শুরু করেছেন ইমরান খান। বুধবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দল পাকিস্তান তেহ্‌রিক-ই-ইনসাফ (পিটিআই) সবচেয়ে বেশি আসনে বিজয়ী হওয়ায় তিনি শুক্রবার সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন। একই সঙ্গে তার দল পাঞ্জাবে প্রাদেশিক সরকার গঠনের জন্য কাজ শুরু করেছে। এজন্য তারা বিভিন্ন দলের নেতা ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
এ দায়িত্ব পড়েছে পিটিআই নেতা জাহাঙ্গীর তারিনের উপর। তিনি মুক্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) দলের নেতা খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেছেন। ওদিকে শুক্রবার রাজধানী ইসলামাবাদে বহুদলীয় এক কনফারেন্স আহ্বান করে মুত্তাহিদা মজলিশে আমল (এমএমএ) নেতা ও জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান।
সেই কনফারেন্সে যোগ দেয়নি এমকিউএম এবং পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)।

সরকার গঠন নিয়ে পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী দাবি করেছেন, জাতীয় পরিষদের ২৭০ আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে পিটিআই ১৩৭ আসনের কাছাকাছি। তাই এ দলটির জন্য কেন্দ্রীয় সরকার গঠন খুব সহজ হবে। তিনি আরও দাবি করেন, পাঞ্জাবে সফলতা পেয়েছে পিটিআইয়ের ১৩০ জন প্রার্থী। তিনি আরো বলেন, অবশ্যই আমরা পাঞ্জাবে সরকার গঠন করবো। এজন্য ২১ জন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন পিটিআই দলীয় প্রধান ইমরান খান। এ ছাড়া বেলুচিস্তানেও জোট সরকার গঠনের মতো অবস্থায় রয়েছে পিটিআই। 
এরই মধ্যে পাকিস্তানে নিয়োজিত সৌদি আরবের রাষ্ট্রদূত ভাইস এডমিরাল (অব.) হাশাম বিন সিদ্দিকী সাক্ষাৎ করেছেন ইমরান খানের সঙ্গে। তিনি জাতীয় নির্বাচনে ইমরান খানের বিজয়ে সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ