Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

পাখিরা যে কারণে পথ হারায় না

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: August 31, 2017 | 1:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পাখিরা পথ হারায় না। সাগরের ওপর দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখান থেকে ওখানে উড়ে যায়। কিন্তু পথ খুঁজে নিতে কোন ব্যতয় ঘটেনা। কিন্তু এর কারণ কী?

যেমন আর্কটিক টার্ন নামে এক ধরণের পাখি দক্ষিণ মেরু থেকে উড়ে প্রতি বছর ব্রিটেনে যায়। গ্রীষ্ম মৌসুম শেষ হলে এরা আবার দক্ষিণ মেরুতে ফিরে যায়। আর্কটিক টার্নের এই অসাধারণ ক্ষমতা কোথা থেকে আসে, কিভাবে তারা প্রতিবছর নির্ভুলভাবে একই জায়গায় পৌঁছায়।

সম্প্রতি নতুন এক গবেষণায় জানা  গেছে, সমুদ্রের ওপর দিয়ে পাখিরা যখন দীর্ঘ পথ পাড়ি দেয় তখন এই কাজে তাদের ঘ্রাণশক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অক্সফোর্ড, বার্সেলোনা এবং পিসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সমুদ্রগামী পাখির ঘ্রাণশক্তি সাময়িকভাবে নষ্ট করে একটি পরীক্ষা চালিয়েছিলেন। এরপর পাখি আকাশে ওড়ার পর তারা দেখতে পান যে পাখিরা ভূমির ওপর দিয়ে ঠিকই উড়ে যেতে পারছে। কিন্তু সমুদ্রের ওপর দিয়ে ওড়ার সময় তারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছে।

এতে বিজ্ঞানীরা মনে করছেন, পাখিদের মস্তিষ্কে একটি গন্ধের মানচিত্র রয়েছে। সমুদ্রের ওপর তারা চোখে কিছু দেখতে না পেলেও গন্ধ শুঁকে শুঁকে ঠিকই চলে যেতে পারে।

তবে এর আগে কেউ কেউ যুক্তি দিচ্ছিলেন পাখির ঘ্রাণশক্তি নষ্ট করলে তার অন্যান্য ক্ষমতাও নষ্ট হতে পারে। তাই হয়তো পাখিরা ঠিকমত গন্তব্যস্থলে পৌঁছুতে পারছিল না।

কিন্তু সর্বশেষ এই গবেষণা সেই যুক্তিকে খণ্ডণ করলো বলে বিজ্ঞানীরা বলছেন। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV