পারমাণবিক অস্ত্র উৎপাদন বৃদ্ধির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পারমাণবিক অস্ত্র উৎপাদন কার্যক্রম আরো জোরদার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গতকাল সাংবাদিকদেরকে ট্রাম্প এ কথা জানান। এসময় রাশিয়া ১৯৮৭ সালের আইএনএফ পারমাণবিক চুক্তি মেনে চলছে না বলে আবারো মন্তব্য করেন তিনি। চীন ও রাশিয়াকে চাপে রাখার জন্য এ ঘোষণা দেন ট্রাম্প । এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তিতে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিষিদ্ধ করা হয়। মূলত এর মাধ্যমে ইউরোপের মিত্র দেশগুলোকে সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে সুরক্ষা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ট্রাম্প ওই চুক্তি থেকে বেরিয়ে আসার মনোভাব ব্যক্ত করেন। গতকাল তিনি আবারো বলেন, রাশিয়া ১৯৮৭ সালে চুক্তি মেনে চলছে না।যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে চায়। ট্রাম্প বলেন, মানুষের শুভবুদ্ধি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ত্র উৎপাদন বাড়াতেই থাকবে। রাশিয়া, চীন ও অন্য যারা এমন কাজ করবে, সবার জন্যই এটা হুমকি।
এদিকে, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মস্কো সফরে গেছেন। তিনি ক্রেমলিনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে তা হবে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বড় হুমকি। পাল্টা জবাবে মস্কো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে অস্ত্র উৎপাদন করে, তাহলে রাশিয়াও একই পদক্ষেপ নেবে। দেশটির সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পেত্রুসেভ বলেন, আইএনএফ চুক্তি নিয়ে পারস্পরিক অভিযোগ মিটিয়ে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত ক্রেমলিন।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan