Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

পাল্টে যাচ্ছে জেটপ্রবাহের গতিপথ

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: February 16, 2014 | 11:11 AM

উত্তর ইউরোপ এবং উত্তর আমেরিকার আবহাওয়ার পূর্বাভাস নির্ধারণের ক্ষেত্রে যে বায়ুপ্রবাহটি মূল নিয়ামক হিসেবে কাজ করে সেটির গতিপথ পাল্টে যাচ্ছে বলে এক গবেষণায় জানা গেছে।

জেট স্ট্রিম বা জেটপ্রবাহ নামে পরিচিত ওই বায়ুপ্রবাহ একটি দীর্ঘ ও পরিবর্তনশীল গতিপথে চলাচল করছে। এটির আচরণ সম্পর্কে আগেভাগে কোনো ধারণা করা সম্ভব হচ্ছে না। বিবিসি বাংলার এক প্রতিবেদনে আজ রোববার এসব কথা বলা হয়েছে।

জেট স্ট্রিম হলো পৃথিবীর আবহাওয়ামণ্ডলে অবস্থিত তীব্র গতিসম্পন্ন বায়ুপ্রবাহ বা বায়ুস্রোত। এটির পরিবর্তনের কারণে পৃথিবীর কোথাও কোথাও দীর্ঘতম শীত, গরম বা দীর্ঘতম সময়ের জন্য আবহাওয়া একই রকমভাবে অপরিবর্তিত থেকে যাচ্ছে বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স বা এএএসের এক বার্ষিক সভায় এই প্রতিবেদনটি তুলে ধরা হয়।

গবেষকেরা বলছেন, উত্তর মহাসাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই জেটপ্রবাহ পরিবর্তিত হচ্ছে। আর সারা পৃথিবীতে যে মাত্রায় উত্তাপ বাড়ছে, তার চেয়ে অন্তত দুই তিন গুণ বেশি মাত্রায় উত্তাপ বাড়ছে উত্তর মহাসাগরের।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি যে ঝোড়ো আবহাওয়া এবং আমেরিকার মধ্য-পশ্চিম অঞ্চলে যে ভয়ানক শীত ছিল, এর পেছনেও এই জেটপ্রবাহের প্রভাব থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই বায়ুপ্রবাহের সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলে এই বায়ুর গতিপথ যেকোনো দিকেই যেতে পারে। এটি আগে থেকে অনুমান করা কঠিন। বিজ্ঞানীরা বলছেন, তাঁদের হাতে যে পরিমাণ তথ্য আছে, তা দিয়ে এই বায়ুপ্রবাহ পরিবর্তনের সঠিক কারণ চট করে বলে দেওয়া সম্ভব নয়। আবার এই পরিবর্তন শুধুই জলবায়ু পরিবর্তনের মতো মানবসৃষ্ট কারণে কি না, সেটি নিয়েও নিশ্চিত নন তাঁরা।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV