পাসওয়ার্ড চুরি করবে গুগল গ্লাস
গ্যাজেট ব্যবহারকারীদের কাছে গুগল গ্লাস একটি আকাঙ্ক্ষিত পণ্যের নাম। তবে এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেক প্রযুক্তি বিশ্লেষকই। এবারে লোয়েলে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটের সাইবার ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছে, স্মার্টফোন বা ট্যাবলেট পিসির পাসওয়ার্ডও চুরি করতে সক্ষম গুগল গ্লাস। এর জন্য গুগল গ্লাস ব্যবহারকারীকে খুব বেশি কাছেও থাকতে হবে না। ১০ ফুট দূর থেকেও কোনো ডিভাইসে পাসওয়ার্ড প্রবেশ করানো হলে তা গুগল গ্লাসের ভিডিও ফিচারের মাধ্যমে ধারণ করে ওই পাসওয়ার্ডটি বের করে ফেলা সম্ভব। ওই বিশেষজ্ঞ দল একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছেন যেটি ওই পাসওয়ার্ড প্রবেশের ভিডিওতে আঙুলের অবস্থান বিশ্লেষণ করে সঠিকভাবে পাসওয়ার্ডটি বলে দিতে পারে। আইফোন, আইপ্যাড, গুগল নেক্সাসের মতো সব হাই-এন্ড ডিভাইসের পাসওয়ার্ড এই পদ্ধতিতে বের করা গেছে বলে জানিয়েছেন তারা। গুগল গ্লাস ব্যবহারকারী কারও সামনে তাই পাসওয়ার্ড ব্যবহার করা কতটা নিরাপদ, ভেবে দেখার মতো বিষয়।ইত্তেফাক
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan