পাসওয়ার্ড ভুলে গেলে ফোন ‘আনলক’ করার পদ্ধতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফোনের তথ্যকে সুরক্ষিত রাখতে অনেকেই ব্যবহার করেন পাসওয়ার্ড৷ কিন্তু বেশীরভাগ সময়ই পাসওয়ার্ড মনে রাখা বেশ কষ্টকর হয়ে ওঠে৷ বার বার ভুল প্যার্টান বা পাসওয়ার্ড দেওয়ার ফলে ফোনে তৈরি হয় সমস্যা৷ প্রযুক্তি বিশেষজ্ঞরা বেশীরভাগ সময়ই তথ্য সুরক্ষিত রাখতে কঠিন পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন৷ আর সেখানেই তৈরি হয় সমস্যা৷ ভুলের যাওয়ার সম্ভবনা বাড়ে৷ কিন্তু এখন পাসওয়ার্ড ভুলে গেলেও সহজে ‘আনলক’ করতে পারবেন ফোনটিকে৷ চলুন জেনে নেই সেই পদ্ধতিটা-
Android Device Manager ব্যবহার করে কীভাবে ফোনকে আনলক করবেন?
নিজের ফোন বা PC থেকে ওপেন করুন https://myaccount.google.com/find-your-phone-guide৷ এরপর ফোনের সঙ্গে লিঙ্ক থাকা গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ লগ-ইনের পর তালিকাতে থাকা ডিভাইসটিকে আনলক করার জন্য বেছে নিন৷
‘Lock your phone’ অপশনটিকে সিলেক্ট করে নতুন একটি পাসওয়ার্ড দিন৷ যেটি রিপ্লেস করবে আপনার ফোনের পুরনো পিন, প্যার্টান অথবা পাসওয়ার্ডটিকে৷ এবার ক্লিক করুন ‘Lock’অপশনে৷ এরপর নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সেট করুন নতুন পিন অথবা প্যার্টানকে৷
Android Device Manager ছাড়াও রইল ফোন আনলকের আরও একটি উপায়৷ Google Assistant সঠিকভাবে সেট করার পর একটি অপশন আসবে ‘Unlock with voice’৷ ফিচারটি কাজ করবে আগে থেকে রেকর্ড থাকা ভয়েসের উপর৷ স্মার্টফোন আনলক করতে ফিচারটি অন থাকাকালীন বলুন ‘Ok Google’৷ ব্যাস তাহলেই এক নিমেষে আপনার ফোন হয়ে যাবে আনলক৷
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!