Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পুরুষের শুক্রাণু হ্রাসে মানবজাতির বিলুপ্তির আশঙ্কা বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: October 9, 2018 | 10:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রতিবছর ইউরোপ ও আমেরিকায় পুরুষের শুক্রাণু কমে যাচ্ছে ২ শতাংশ। কেমিক্যালস ও আধুনিক জীবনযাত্রার কারণেই এধরনের শুক্রাণু হ্রাস হচ্ছে পুরুষের। ইউরোর ও আমেরিকায় ১ লাখ ২৪ হাজার মানুষের শুক্রাণু পরীক্ষা করার পর এধরনের চাঞ্চল্যকর তথ্য মিলেছে বিজ্ঞানীদের কাছে। তারা বলছেন সারাবিশ্বে পুরুষদের শুক্রাণু হ্রাস ঘটছে যা মানবজাতির বিলুপ্তির এক বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। এধরনের আরেকটি পৃথক গবেষণায় ২ হাজার ৬’শ পুরুষের শুক্রাণু পরীক্ষার পর একই ধরনের তথ্য মিলেছে। এ হার অব্যাহত থাকলে বিজ্ঞানীরা সাবধান করে বলছেন বেশিরভাগ পুরুষ এখনো বাবা হতে সক্ষম হলেও তা ভবিষ্যতে সংকটই সৃষ্টি করবে। গত বছর আরেকটি সমীক্ষায় দেখা যায় পশ্চিমা দেশগুলোতে ১৯৭৩ থেকে ২০১১ সালের মধ্যে পুরুষের শুক্রাণু হ্রাস পেয়েছে ৫৯ শতাংশ।

বিভিন্ন ধরনের কেমিক্যালের প্রতিক্রিয়া ছাড়াও কীটনাশক, হরমোন ব্যবহার, অবসাদ, ধূমপান, মোটা হয়ে যাওয়া, অতিরিক্ত মদ্যপান, ক্যাফিন সেবন ও প্রক্রিয়াজাত মাংস খাওয়ার ফলেও পুরুষদের শুক্রাণু কমে যাচ্ছে। এক রাতে দুই বার মিলিত হতে পারলে পুরুষের শুক্রাণু শক্তিশালী ও দ্রুতগামী হয়ে ওঠার ফলে সঙ্গিনীর সন্তানসম্ভবা হয়ে ওঠার সুযোগ বৃদ্ধি পায় বলেও ভ্যালেনসিয়া ও নিউজাসির বিজ্ঞানীরা বলছেন। কিন্তু আধুনিক জীবন যাপন, অতিব্যস্ততা ও ক্লান্তির ফলে তা অনেক পুরুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একই সঙ্গে অনেকের শরীরে খাবার ও আসবাবপত্রের মাধ্যমে প্লাস্টিকের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা প্রবেশের ফলে শুক্রাণু হ্রাস পাচ্ছে। এরফলে ছেলে সন্তান হওয়ার পর উত্তরাধিকারভাবে তাদের টেস্টোস্টেরোনে ঘাটতি থেকে যায়। সমীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ড. জেমস হোটালিং বলেন, পুরুষের এধরনের শুক্রাণু ঘাটতির ফলে তার সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা কমে যাওয়ার বিষয়টি সত্যিই উদ্বেগজনক।মিরর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV