পুলিশরাও মানুষ, ভুল তাদেরও হতে পারে, শহরের শান্তি রক্ষায় সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য : নিউইয়র্ক পুলিশ কমিশনার জেম্স ও’নীল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমাদের কমিউনিটি, আমাদের সেতুবন্ধন, আমরা জেগে আছি অর্থাৎ বিল্ডিং ব্রিজেজ, “ষ্টিল ঊয়ী রাইজ এনওয়াইসি” অনুষ্ঠানের পাবলিক ফোরামে গত ১লা অক্টোবর ২০১৮ সন্ধ্যায় নিউইয়র্ক শহরেরর ব্রঙ্কস ব্যুরোর একটি গির্জা হলে সিটির পুলিশ কমিশনার মিঃ জেম্স পি. ও’নীল উপরোল্লিখিত মন্তব্যটি করেন। অত্র অনুষ্ঠানে তিনি সন্ত্রাসবাদ বিরোধী সচেতন কেন্দ্রের পরিচালক ইমাম কাজী কায়্যূমকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সিটির পাঁচটি ব্যুরো থেকে প্রায় ডজনখানেক ইমাম ও ভিন ধর্মীয় গুরুরা অত্র অনুষ্ঠানে যোগদান করে। কমিশনার বলেন, শহরে অপরাধের মাত্রা আগের তুলনায় কম পরিলক্ষিত হচ্ছে এবং শহরের শান্তি রক্ষায় এই ধারাকে বজায় রাখতে হলে সকলের সম্মিলিত সহযোগিতা বিশেষ করে ধর্মীয় নেতাদের সাথে আমরা একযোগে কাজ করতে চাই।

আজকের এই অনুষ্ঠানে দয়াপরবশে যে সমস্ত ধর্মীয় নেতারা উপস্থিত হয়েছেন, আমরা পুলিশ বিভাগ তাদের কাছে বরাবরও কৃতজ্ঞ। কমিশনার ইমাম কাজী কায়্যূম ও অন্যান্য ধর্মগুরুদের সাথে কমিশনার পৃথক পৃথক ফটোসেশান ও ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন