Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পুলিশের গুলিতে হলিউড অভিনেত্রী ভেনেসা নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: September 1, 2018 | 12:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুলিশের গুলিতে হলিউডের অভিনেত্রী ভেনেসা মার্কেজ নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি পুলিশের দিকে বন্দুক তাক করেছিলেন। তখন আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য তার দিকে গুলে ছোড়ে। এতেই ভেনেসা মারা যান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

ওইদিন লস অ্যানজেলেসে পাসাদেনার বাড়িতেই ছিলেন তিনি। ওই বাড়ির মালিক এক পর্যায়ে পুলিশকে খবর দেন। তিনি তাদেরকে জানান যে, তার বাড়িতে একজন নারী উন্মত্তের মতো আচরণ করছেন। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। তাদের সঙ্গে যায় একটি মেডিকেল টিমও। তারা সেখানে পৌঁছে ভেনেসার সঙ্গে কথা বলার চেষ্টা করে। তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে। পুলিশ প্রায় এক ঘন্টা ভেনেসাকে বোঝায়। তাকে শান্ত করার চেষ্টা করে। সার্জেন্ট জো মেন্ডেজার দাবি, ভেনেসাকে যখন শান্ত করার চেষ্টা  চলছিল, সে সময়ই তিনি একটা বন্দুক এনে পুলিশের দিকে তাক করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে পুলিশের এক অফিসার ভেনেসাকে গুলি করে। পুলিশের দাবি, ভেনেসার হাতে বিবি-টাইপ বন্দুক ছিল। এটা এক ধরনের সেমি-অটোমেটিক হ্যান্ড গান। এক বিবৃতিতে লস অ্যানজেলেস পুলিশ জানিয়েছে, ভেনেসার বাড়িতে পৌঁছে অফিসাররা যখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন অদ্ভুত আচরণ করছিলেন তিনি। তাকে বোঝানোর চেষ্টা করেও কোন লাভ হয়নি। উল্টো হঠাৎই তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশ তাকে মানসিকভাবে অসুস্থ দাবি করলেও, ভেনেসার এক ঘনিষ্ঠ বন্ধু টেরেন্স টোয়েল্স ক্যান্টো সংবাদ সংস্থা এপি-কে জানান, তার বন্ধুর শারীরিক ও আর্থিক সমস্যা থাকলেও মানসিক কোনও সমস্যা ছিল না। তিনি বার বারই বলতেন, অভিনয়ে ফিরবেন। অস্কার জেতার স্বপ্নও দেখতেন বলে জানিয়েছেন টেরেন্স। গত বছরই তার সহ-অভিনেতা জর্জ ক্লুনির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আনার জন্য টিভি সিরিজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছিলেন ভেনেসা। যদিও পরে এক বিবৃতি দিয়ে জর্জ ক্লুনি সেই অভিযোগ অস্বীকার করেন। ১৯৯৪-’৯৭ পর্যন্ত আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘ইআর’-এ অভিনয় করেছেন ভেনেসা।  সেখানে তাকে ওয়েন্ডি গোল্ডম্যান নামে এক নার্সের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। এ ছাড়া ‘ব্লাড ইন ব্লাড আউট’ (১৯৯৩) এবং ‘টোয়েন্টি বাকস’ নামে ছবিতে অভিনয় করেছেন। 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV