Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

পৃথিবীকে আঘাত করতে ধেয়ে আসছে নাসার স্যাটেলাইট:ধারণা করা হচ্ছে এটি উত্তর আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার কোথাও পড়তে পারে

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: September 23, 2011 | 10:41 AM

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পৃথিবীকে আঘাত করবে নাসার পরিত্যাক্ত বা বাতিল হওয়া একটি স্যাটেলাইট। এর ওজন ছয় টন। পৃথিবীর দিকে ধেয়ে আসা স্যাটেলাইটটি ঠিক কোথায়; কিভাবে আঘাত করবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে ধারণা করা হচ্ছে এটি উত্তর আলাস্কা থেকে দক্ষিণ আমেরিকার কোথাও হয়তো পড়তে পারে। আবার যেকোনো মুহুর্তে এটি দিক পরিবর্তনও করতে পারে। নাসা তথ্য মতে, প্রতি বছর একবার করে নাসার এরকম একটি স্যাটেলাইট পৃথিবী অভিমুখে ছুটে আসে। কিন্তু এ যাবৎ ওরকম ঘটনায় কোনো হতাহতের খবর শোনা যায়নি। অবশ্য ‘এই স্যাটেলাইটটি অন্য সববারের চেয়ে ভিন্ন’- মন্তব্য লন্ডনের সায়েন্স মিউজিয়ামের মহাকাশ বিশেষজ্ঞ ডগ মিলার্ড। তার মতে, এটা ক্ষতির কারণ হতেও পারে। এ যাবৎকালে পৃথিবী অভিমুখে আসা সবগুলো স্যাটেলাইটের চেয়ে এর ওজন অনেক বেশি। এর আয়তন প্রায় একটি ডবল ডেকার বাসের সমান। বেশিরভাগ স্যাটেলাইটই যখন পৃথিবীতে পড়ে তখন সেটা আকৃতিতে অনেক ছোটো হয়ে যায়। কারণ তারা পৃথিবীর বায়ুমন্ডলে আসার আগেই অনেকটা পুড়ে যায়। নাসা জানিয়েছে, বাতিলযোগ্য ৩২০০ স্যাটেলাইটের মধ্যে এটি একটি এবং ২০ বছরে পুরোনোও।মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV