পৃথিবী থেকে বিদায় নিলেন অস্কার বিজয়ী অভিনেত্রী এলিজাবেথ টেলর

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ও অস্কার বিজয়ী অভিনেত্রী এলিজাবেথ টেলর মারা গেছেন। গত মঙ্গলবার রাতে লসএঞ্জেলসের সেডারস সিনাই মেডিকেল সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।দু’বার অস্কার জয়ী এলিজাবেথ টেলর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০০৪ সালের নভেম্বর থেকে তিনি হৃদরোগে ভুগছিলেন। তার হৃদপিণ্ডের একটি বাল্ব নষ্ট হয়ে যায়। গত এক মাস সেডারস সিনাই মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর সময় ৪ সন্তানই তার কাছে ছিলেন। ছেলে মাইকেল ওয়াল্ডিং বলেন, বিশ্বে তার (মায়ের) অসমান্য অবদানে আমরা সব সময়ই অনুপ্রাণিত হব।এলিজাবেথ টেলর ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন আমেরিকান আর্ট ডিলার এবং মা ছিলেন অভিনেত্রী। ব্রিটেনের মাটিতে আমেরিকান পিতা-মাতার ঔরসে জন্মগ্রহণ করায় তার ছিল দুই দেশের নাগরিকত্ব। মাত্র ৯ বছর বয়সে টেলরের চলচ্চিত্র জীবন শুরু হয়। ১৯৪৩ সালে রডি ম্যাকডুয়াল ইন ল্যাসি কাম হোম ছবিতে অভিনয় করেন। এর এক বছর পর ন্যাশনাল ভেলভেট ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেন। ১৯৫১ সালে তিনি সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক নায়িকার চরিত্রে অভিনয় করেন। এ ছবিতে তার সহ-অভিনেতা ছিল রবার্ট টেইলর। ১৯৫০ থেকে ১৯৬০ সাল তার চলচ্চিত্র জীবনের স্বর্ণালি যুগ। ১৯৫৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পরপর ৪ বার তিনি অস্কারের জন্য মনোনীত হন।এলিজাবেথ টেলর রেইনট্রি কান্ট্রি, ক্যাট অন অ্যা হট টিন রুফ ও সাডেনলির জন্য প্রথম ৩টি অস্কার যুদ্ধে হেরে গেলেও ৪র্থ অস্কার যুদ্ধে বাটারফিল্ড-৮ ছবির কারণে তিনি অস্কার জয় করেন। হু ইজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া ওলফ্ ছবির জন্য ১৯৬৭ সালে তিনি দ্বিতীয়বার অস্কার লাভ করেন। ন্যাশনাল ভেলভেট, ক্লিওপেট্রা ও হু ইজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া ওলফ্ তার ৩টি বিখ্যাত ছবি। ২০০৩ সালে বিখ্যাত এ অভিনেত্রী চলচ্চিত্র থেকে অবসর নেন। এলিজাবেথের বৈবাহিক জীবন ছিল বড়ই বৈচিত্র্যময়। বৈবাহিক জীবনে তিনি ৭ স্বামী গ্রহণ করেন। এর মধ্যে অভিনেতা রিচার্ড বারটনকে দুইবার বিয়ে করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








