Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

পেনড্রাইভই যত নষ্টের গোড়া

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: August 10, 2014 | 4:10 PM

.সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা নাটকীয়ভাবে কম্পিউটারের সঙ্গে ইউএসবি যন্ত্র, বিশেষ করে পেনড্রাইভের সংযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জার্মানির বার্লিনভিত্তিক দুজন গবেষক কার্সটেন নোল ও জ্যাকব লেল পরীক্ষা করে দেখেছেন, কীভাবে একটি ইউএসবি যন্ত্র ডিভাইস ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে দেয়। তাঁরা আরও বলেন, এই আক্রমণ ঠেকানোর বাস্তব কোনো পথ নেই। কোনো ইউএসবি যন্ত্র যদি খালিও থাকে, সেখানেও ক্ষতিকর ভাইরাস থাকতে পারে, এমনকি ফরম্যাট করা থাকলেও। আর এসব কম্পিউটার ভাইরাস দূর করা খুবই কঠিন।
উল্লেখ্য, ইরানের পরমাণু সেন্ট্রিফিউজগুলোতে স্টাক্সনেট ভাইরাসের আক্রমণ পেনড্রাইভ থেকে হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞের ধারণা। আকারে ছোট এবং সহজে সংযুক্ত করা যায় বলে ইউএসবি ড্রাইভ কম্পিউটার ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ইউএসবি যন্ত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপনের পর কম্পিউটার ব্যবহারকারীদের মাঝে নতুন আতঙ্ক দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের কম্পিউটারের নিরাপত্তা বিষয়ে পরামর্শদানকারী প্রতিষ্ঠান ফার্স্ট বেস টেকনোলজির একজন নিরাপত্তা বিশেষজ্ঞ মাইক ম্যাকলাফলিন বলেন, কম্পিউটার ব্যবহারকারীদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। প্রয়োজনে ইউএসবি যন্ত্র ও ইউএসবি ড্রাইভ ব্যবহার করা বাদ দিতে হবে। ইউএসবি ড্রাইভ তৈরির সঙ্গে জড়িতরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
ইউনিভার্সাল সিরিয়াল বাস—ইউএসবি কেন জনপ্রিয়?

সর্বজনীন মানে কম্পিউটারের সঙ্গে যুক্ত হতে পারে
আকারে ছোট
অনেক রকম যন্ত্র সহজে কম্পিউটারে যুক্ত ও ইনস্টল করা যায়

—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV