Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

পেনসিলভানিয়ায় অ্যাসাল’র নবম চ্যাপ্টার গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: September 13, 2017 | 1:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, পেনসিলভানিয়া: যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র নবম চ্যাপ্টার গঠিত হয়েছে পেনসিলভানিয়ায়। গত ১০ সেপ্টেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে পেনসিলভানিয়া চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। ফিলাডেলফিয়ার ইউনিভার্সিটি সিটির তারকা রেষ্টুরেন্টে অনুষ্ঠিত দক্ষীণ এশীয় প্রবাসীদের এক সভায় অ্যাসাল’র পেনসেলভেনিয়া চ্যাপ্টার গঠন করা হয়। অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন অনুষ্ঠানে কীনোট স্পীকারের বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোঃ করিম চৌধুরী, কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নূরুল হক, নিউজার্সি চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারুক হোসেন, ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুর রফিক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাদের, লোকাল ২৭৪ এর সেক্রেটারী-ট্রেজারার মাইকেল মুলিনস, তার সহকারী ভান্ডালিং ওয়ারিং।মাফ মিসবাহ উদ্দীন তার বক্তব্যে অ্যাসাল’কে একটি জাতীয় আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, আমেরিকায় দক্ষীণ এশীয়দের শক্তিশালী করতে রাজনৈতিক, শিক্ষাগত ও প্রেরণাদায়ক শক্তি তৈরীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, সময় এসেছে আমাদের আত্মকেন্দ্রিক না হয়ে সাহায্যের কেন্দ্রে পরিণত হওয়ার। অ্যাসাল সবাইকে এক ছাতার নিচে এনে সে কাজটিই করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আমেরিকার প্রতিটি রাজ্যে দক্ষিন এশীয় কমিউনিটির অগ্রগতি ঘটতে পারে।নব গঠিত পেনসিলভানিয়া চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শোয়াইব চৌধুরী। ২০১৭-২০১৮ সালের জন্য গঠিত এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহ ফরিদ, করেসপন্ডিং সেক্রেটারী মঈন উদ্দিন, ট্রেজারার মো. আব্বাস আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর কামাল উদ্দিন, উইমেন্স কমিটি চীফ নিলুফার কামরুজ্জামান, ইমিগ্রেশান ডাইরেক্টর শহিদ হাসান, পলিটিকেল একশান ডাইরেক্টর আলা উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজ, নাজিম উদ্দিন জুয়েল, শরীফ খান, জাহিদ হাসান, নূর উদ্দিন নাহিদ, মো. সেলিম, মো. সিসন মামুন, মো. জসিম উদ্দিন, সরওয়ার আলম ও আবদুর রহিম। কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ করান অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন। তিনি এসময় কর্মকর্তাদের সাফল্য কামনা করে অ্যাসলকে একটি অসাধারণ প্রভাবশালী সংগঠনে পরিণত করার তাদের মিশন সম্পর্কে অভিহিত করে তা অনুসরনের আহ্বান জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV