পেনসিলভানিয়ায় ক্রাইস্ট বাংলা চার্চের দু’দিন ব্যাপি বার্ষিক রিট্রিট অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের উডহ্যাবেনের ৭৬-৮৬ ৮০ স্ট্রিটস্থ ক্রাইস্ট বাংলা চার্চের উদ্যোগে দু’দিন ব্যাপি বার্ষিক রিট্রিট পেনসিলভানিয়ার পোকোনোতে অনুষ্ঠিত হয়। গত ৩০ জুন ও ১ জুলাই অনুষ্ঠিত এ রিট্রিটে মোট ৫৩জন অংশগ্রহণ করে। ঈশ্বর বন্দনা, ধর্মীয় গান, আরাধনা, মানব জীবনে খ্রীষ্ট ও প্রার্থনার গুরুত্ব ইত্যাদি বিষয়ে এই রিট্রিট ছিল খুবই গুরুত্বপূর্ণ।
৩০ জুন সকাল ১০টায় সকলে রিট্রিটস্থলে পৌঁছান। নিরাপদে পৌঁছানোর জন্য পাস্টর ডমিনিক ডালী উপস্থিত সকলের হয়ে প্রভূকে ধন্যবাদ জানান এবং রিট্রিটটি যেন সফল হয় এবং সকলে যেন সুস্থ থাকেন সেই জন্য প্রভুর আশীর্বাদ কামনা করেন। এর পর পর চার্চের সেক্রেটারি এবং মার্গারেট বারিকদার উপস্থিত সকলের মাঝে রিট্রিটের জন্য তৈরী টি-শার্ট, ব্যাগ, চিরুনি ইত্যাদি বিতরণ করেন।
তার পর উপস্থিত সকলের মাঝে সকালের খাবার হিসেবে দেওয়া হয় বেগেল, ক্রুসন, ডিম, জেলি ও জুস। ৩০জুন দুপুরের ও রাতের খাবারের মধ্যে ছিল যথাক্রমে বার্বিকিউ, হটডগ, আমের আচার এবং রাতে ছিল চিকেন বিরানী। বিকালে ছিল চা ও ডোনাট, মধ্যরাতে ছিল মুড়ি ও বিফ স্টেক।
প্রথম দিনের বৈকালীন প্রার্থনা পরিচালনা করেন ডেভিড হাওলাদার ও ড. রেভা. এলড্রিন পিঙ্কু বাড়ৈ। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে কালচারাল প্রোগ্রাম।


১ জুলাই রবিবার সকালের উপসনা পরিচালনায় ছিলেন এমিলি রতœা এবং পবিত্র বাইবেল পাঠ ও উপদেশমূলক বক্তব্য রাখেন পাস্টর ডমিনিক ডালী, বিশেষ করে সব চার্চ ও বিভিন্ন বিষয়য়ের উপর ভিত্তি করে প্রার্থনা করেন পাস্টর প্রদীপ দাস, সব শেষে ক্রাইস্ট বাংলা চার্চের ট্রেজারার গিলবার্ট বিভাষ বাড়ৈ সমাপনি প্রার্থনা করেন।
১ জুলাই রিট্রিটের দ্বিতীয় দিন সকালের নাস্তার তালিকায় ছিল রুটি, ডিম, কলা, সিরিয়াল, দুধ, জ্যাম, জেলি ও চা। সকাল ১১টায় ছিল সকলের জন্য তরমুজের ব্যাবস্থা। আর দুপুরের খাবারে ছিল সাদা ভাত, গরুর মাংস, ডাল ও সালাদ।
উপস্থিত বাচ্চাদের জন্য ছিল বাইবেল ভিত্তিক ক্ইুজ প্রতিযোগিতা এবং খেলাধুলার ব্যবস্থা। বড়দের জন্যও ছিল বিভিন্ন ধরণের খেলাধুলাসহ নানামুখি আনন্দের ব্যবস্থা। এসব পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রাইস্ট বাংলা চার্চের নির্বাহী সদস্য রোজ মেরি গোনসালভেস, এমিলি শিপ্রা রতœা, লুনা ফ্লোরেন্স হালদার ও ক্যাথরিন এ্যানি দাস।


বাচ্চাদের বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং বিজয়ীদের বিভিন্ন উপহার প্রদান করা হয়। সেই সাথে রিট্রিট উপলক্ষ্যে বিশেষ সহযোগিতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ চার্চের পক্ষ থেকে উপহার প্রদান করা হয় অতি প্রিয় মুখ ক্যালভিন মন্ডল ও সেন্টু বারিকদারকে। সব শেষে পাস্টর প্রদীপ দাসের ধন্যবাদের প্রার্থনার মধ্য দিয়ে রিট্রিটের সমাপনি ঘোষণা করা হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes