পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়া কর্তৃক বাংলাদেশী একরামুল খুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় নিজ বাসায় খুন হয়েছেন বাংলাদেশী ল্যান্ডলর্ড মোহাম্মদ একরামুল হক। মাতাল ভাড়াটে কর্তৃক শনিবার রাতে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় ৫৬ বছর বয়সী এই প্রবাসী খুন হন। চট্টগ্রামের বিবির হাটের সন্তান একরামুল হক ২৪ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
একরামুলের ঘনিষ্ঠজনেরা জানান, শনিবার রাতে সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়াস্থ ৫৮০০ ওয়ুডল্যান্ডে নিজ বাসায় ফিরে দেখেন, স্প্যানিশ ভাড়াটিয়া কার্লোস মদ্যপ অবস্থায় মাতলামি করছে। একরামুল তাকে শান্ত করার চেষ্টা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে কার্লোস হাতের কাছে থাকা হাতুড়ি দিয়ে একরামুলের মাথায় প্রচন্ড বেগে আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা একরামুলকে মৃত ঘোষণা করেন। একরামুলের লাশ মর্গে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। সূত্র আরও জানায়, ল্যান্ডলর্ডকে হত্যার অভিযোগে কার্লোসকে পুলিশ গ্রেফতার করেছে।
পেনসিলভেনিয়াস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি হাজী খোরশান জানান, বাংলাদেশে একরামুলের স্ত্রী ও এক কন্যা রয়েছেন। পরিবারের সাথে পরামর্শক্রমে একরামুলের লাশ দাফনের পদক্ষেপ নেওয়া হবে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








