পেনসিলভেনিয়ায় ইহুদী ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৮
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গ শহরে শনিবার ইহুদী ধর্মাবলম্বীদের একটি উপাসনালয়ে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০ টার দিকে একজন বন্দুকধারী স্কুইরেল হিল এলাকার ‘ট্রি অব লাইফ’ নামক একটি উপাসনালয়ে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। গুলি চালনার সময় বন্দুকধারী চিৎকার করে বলছিলো যে, ‘সব ইহুদীদের মরতে হবে।’ হামলার কিছু পরেই পুলিশ সেখানে উপস্থিত হয়।
পুলিশ জানিয়েছে, উপাসনালয়ে হামলা চালানো বন্দুকধারী ব্যক্তি আত্মসমর্পণ করেছে। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান তিনি এ ঘটনাটি নজরে রাখছেন। এছাড়াও তিনি স্কুইরেল হিল এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। – বিবিসি
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan