পেনিসেলভেনিয়ায় বৌদ্ধ উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় কয়েকজন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়ার একটি বৌদ্ধ উপাসনায়লে বন্দুকধারীর হামলায় কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার পুলিশসহ অন্তত ছয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পুলিশ এখনও নিহতদের সঠিক সংখ্যা নিশ্চিত করে জানায়নি। হামলাকারীর আনুষ্ঠানিক পরিচয়ও এখনও জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে তার নাম রবার্ট বাওয়ার্স, বয়স ৪৬।
হামলাকারীকে পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পিটসবার্গে জননিরাপত্তা বিষয়ক পরিচালক ওয়েন্ডেল হিসরিচ বলেন, ‘এটা খুবই ভয়াবহ দৃশ্য ছিলো। আমার দেখা জঘন্যতম একটি। আমি বিমান দুর্ঘটনা নিয়েও কাজ করেছি। কিন্তু এটার খুবই ভয়াবহ ছিলো।’
ছয়জন আহতের কথা নিশ্চিত করলেও নিহতের সংখ্যা জানাননি তিনিও। হিসরিচ বলেন, ঘটনাটি নিয়ে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে তদন্ত করা হবে।
স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। তৎক্ষণাত সেখানে সোয়াট ও অ্যাম্বুলেন্স অবস্থান নেয়।
সংবাদমাধ্যমগুলো জানায়, হামলাকারী শেতাঙ্গ ব্যক্তি ছিলেন। তার মুখে দাঁড়ি ছিলো। তার কাছে দুটি পিস্তল ও একটি রাইফেল ছিলো।
পেনিসেলভিনিয়া গভর্নর টম ওলফ এক বিবৃতিতে বলেন, এমন ঘটনাকে কোনোভাবে স্বাভাবিকভাবে নেওয়া যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, ‘বারবার এমন ঘটনা দেখা লজ্জাজনক।’ তিনি হামলাকারীকে পাগল বলে উল্লেখ করেন।
তবে এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রে অস্ত্র আইনের কোনও সম্পর্কে নেই বলে দাবি করেন তিনি। বাংলা ট্রিবিউন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan