Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্যাটারসনের কাউন্সিলম্যান শাহীন খালিকের নির্বাচনের ফলাফল বাতিল করার চেষ্টা ব্যর্থ

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: August 3, 2017 | 11:54 AM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : প্যাটারসনের কাউন্সিলম্যান শাহীন খালিকের বিরুদ্বে ভোটা জালিয়াতি মামলার মাধ্যমে নির্বাচনের ফলাফল বাতিল করার চেষ্টায় ব্যর্থ হয়েছেন পরাজিত প্রার্থী সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান। গত বছরের ১০ই মে অনুষ্ঠিত আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম নগরী প্যাটারসন সিটির দুই নম্বর ওয়ার্ডের নির্বাচনে পরাজিত সাবেক কাউন্সিলম্যান বাংলাদেশী-আমেরিকান মোহাম্মদ আক্তারুজ্জামান ওই নির্বাচনে ফলাফল মেনে না নিয়ে বিজয়ী কাউন্সিলম্যান আরেক বাংলাদেশী-আমেরিকান শাহীন খালিকের বিরুদ্বে অনুপস্থিত ভোটারদের স্বাক্ষর জাল, দুই নম্বর ওয়ার্ডে বসবাস করেনা এমন ভোটারদের নির্বাচনের আইন না মেনে অবৈধ ভোট প্রদানসহ বিভিন্ন অভযোগ এনে প্যাটারসনের উচ্চতর আদালতে নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য আবেদন করেন। আদালত সিটির দুই নম্বর ওয়ার্ডের সাবেক ওই কাউন্সিলম্যানের অভিযোগ আমলে নিয়ে গত বছরের ১২ই সেপ্টেম্বর থেকে বিচারের শুনানি শুরু করেন।প্যাটারসনের উচ্চতর আদালতের বিশ্বস্ত সুত্র ও স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় আদালত প্রায় ২০০ জন স্বাক্ষীকে টানা ১১মাস ধরে চলা ওই বিচারের শুনানিকালীন সময়ে আদালতে জিঙ্গাসাবাদ করলে নির্বাচনের ফলাফল বাতিল করার মত সুনির্দিষ্ট কোন অভিযোগ আদলতে প্রমাণ করতে মোহাম্মদ আক্তারুজ্জামান ব্যর্থ হওয়ার উচ্চতর আদালতের বিচারক আর্নেস্ট ক্যাপসেলা নির্বাচনের ফলাফল বাতিল না করে কাউন্সিলম্যান হিসাবে শাহীন খালিকে বিজয়ী ঘোষনা করেন । আদালত কতৃক প্যাটারসন সি‌টি কাউ‌ন্সিলের ২নং ওয়ার্ড নিবাচনী ফলাফল ঘো‌ষিত হওয়ার পর তাৎক্ষ‌নিক প্র‌তিক্রিয়ায় কাউ‌ন্সিলম্যান শা‌হিন খা‌লিক‌ বলেন, ” আমি মুক্তি পেয়েছি। আমি সবসময় আদালত ও ন্যায়বিচার ব্যবস্থায় বিশ্বাস করেছি। আমি জানতাম যে একদিন এই আদলতেই মামলার বাদী মোহাম্মদ আক্তারুজ্জামানের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন হিসাবে প্রমাণিত হয়ে সত্য বেরিয়ে আসবে। এবং সত্যকে খুঁজে বের করে আনার জন্য বিচারকে ধন্যবাদ।এ দিকে রায় ঘোষনার পর আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া প্র‌তিক্রিয়ায় মোহাম্মদ আক্তারুজ্জামান আদলতের রায়ে দ্বিমত পোষণ করে বলেন আমি প্রমাণ করেছি যে নির্বাচনে ভোট জালিয়াতি ঘটেছে, কিন্তু আদলত সেটা আমলে না নিয়ে কাউন্সিলম্যান হিসাবে শাহীন খালিকে বিজয়ী ঘোষনা করেছে তা অত্যান্ত দুঃখজনক । এসময় তিনি বিচারের শুনানিকালীন সময়ে নিউজার্সি স্টেটের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যালান স্টিফেনস ভোট জালিয়াতি নিয়ে দেওয়া বক্তব্যের কথা তুলে ধরেন । এসময় তিনি আরও বলেন এই মামলায় তার প্রায় ১ লাখ ডলার খরচ হয়েছে ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV