প্যাটারসনে সাংবাদিক সালেহ চৌধুরী স্মরণে সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির শোকসভা
নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু : নিউজার্সির প্যাটারসনে সাংবাদিক, লেখক, কলামিস্ট, মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সালেহ চৌধুরীর স্মরণে সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গত গত ৯ ই সেপ্টেম্বর শনিবার রাতে ইউনিয়ন এভিনিউর বেঙ্গল ইন্সুরেন্স এজেন্সির হলরুমে অনুষ্ঠিত ওই শোকসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির সভাপতি মোঃ ছমির উদ্দীন। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সাংবাদিক সালেহ চৌধুরীর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।সাধারনসম্পাদক সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মোশারফ আলম, সহ সভাপতি হোসেন পাঠান বাচ্ছু, সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ রকিবুল হাসান রিপন,মহিলা সম্পাদিকা নাসরিন সিদ্দেকী রিতা, দপ্তর সম্পাদক জামাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশাহীদ আলী, ক্রীড়াসম্পাদক শাহাব উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হেলেন আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাফরান, সমিতির উপদেষ্টা ফারুক সিদ্দেকী, মজিবুর রহমান, সদস্য দিপংকর দাস, রাসেল আহমেদ, আমিরুল ইসলাম, আব্দুল কায়ুম, খালেদুল গনি, আবু হোসেন সরদারসহ সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
শোক সভায় বক্তারা বলেন, সালেহ চৌধুরী একাধারে মুক্তিযোদ্ধা, সংগঠক, চিত্রশিল্পী, ভাস্করশিল্পী, সাংবাদিকতার পাশাপাশি এলাকার নিপীড়িত মানুষের দেখবাল করেছেন। সুনামগঞ্জের উন্নয়ণের জন্য নানা ধরনের পদক্ষেপে তার ভূমিকা রয়েছে। শোকসভায় প্রয়াত এই সাংবাদিকের পরিবার প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ