Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

প্রচন্ড তুষার ঝড়ে আটলান্টিক সিটির প্রবাসীদের জীবনযাত্রা বিপর্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: January 7, 2025 | 12:40 AM

সুব্রত চৌধুরী – নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিসহ পার্শ্ববর্তী শহরগুলো গত ছয় জানুয়ারি সোমবার তুষারঝড়ের কবলে পড়ে। এর ফলে ব্যাহত হয় শহরগুলোর অধিবাসীদের মতো প্রবাসীদেরও স্বাভাবিক জীবনযাত্রা। প্রচন্ড তুষারপাতের সঙ্গে বয়ে গেছে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। বিস্তীর্ণ এলাকাজুড়ে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ও পরিবহণব্যবস্থা। তুষার ঝড় এর কারনে বিমানের অনেক উড়ান বাতিল করা হয়েছিল।
নিউজার্সী রাজ্যের গর্ভনর ফিল মারফি তুষার ঝড়কে সামনে রেখে জরুরী অবস্হা ঘোষনা করেছিলেন। তুষার ঝড়কে সামনে রেখে আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্হা গ্রহন করেছিলেন। আটলান্টিক সিটির অধিবাসীদেরকে সিআরডিএর অধীনস্থ ওয়েব গ্যারেজে ফ্রি পার্কিং এর অনুমতি দেয়া হয়েছিল।
এছাড়া জরুরী পরিসেবা ব্যতীত আটলান্টিক সিটি গভর্নমেন্ট ও আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অফিস সমূহ বন্ধ ছিল। স্কুল, কলেজও বন্ধ ঘোষনা করা হয়েছিল। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা ছিল খুব কম। সিটির পাবলিক ওয়ার্কস এর লোকজন রাস্তাঘাটের তুষার পরিস্কারে ব্যস্ত ছিলেন।টহল পুলিশ, দমকল বাহিনী আর রাস্তাগুলোতে বরফ গলিয়ে ফেলার লবন ছিটানোর গাড়ি ছাড়া তেমন কিছুই নজরে আসেনি দুর্যোগে আক্রান্ত জনপদে। তুষারপাতের মধ‍্যে আটলান্টিক সিটিতে আগুন লাগার ঘটনাও ঘটে।
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল শুরু থেকেই পরিস্হিতির ওপর সার্বক্ষনিক নজর রেখেছিলেন এবৎ পাবলিক ওয়ার্কস এর লোকজনের কাজকর্ম নিবিড়ভাবে তদারক করেন। তুষার ঝড়ের সময় আটলান্টিক সিটির প্রবাসীরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। যারা ক্যাসিনোতে কাজ করেন তাদেরকে কাজে যেতে বেশ কষ্ট পোহাতে হয়েছিল ।
তুষার ঝড়ের তীব্রতা কমে আসলে অনেক শিশু-কিশোর ‘স্নো বল’ খেলায় মেতে ওঠে। রমনীদের কেউ কেউ আবার তুষারঝড়ে স্নাত হয়ে তুষার কণা গায়ে মেখে আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন। তুষার ঝড় থামার পর বাড়ির চারপাশের স্তূপকৃত তুষার পরিষ্কারে শহরগুলোর প্রবাসীরা ব্যস্ত হয়ে পড়েন।
নতুন বছর বরনের আনন্দের রেশ কাটতে না কাটতেই তুষারঝড় সবার মনে নিরানন্দ বয়ে আনে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ