প্রথম আলো উত্তর আমেরিকা’র ইফতার ও ডেটলাইন নিউইয়র্ক বইয়ের মোড়ক উম্মোচন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মহামারি করোনাকালের মানুষের বদলে যাওয়া জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে মহামারি করোনা ডেটলাইন নিউইয়র্ক নামে একটি বই লিখেছেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী। নিউইয়র্কের কুইন্সে গত২৬ এপ্রিল সোমবার বইটির মোড়ক উম্মোচন করা হয়। এ উপলক্ষে বিকালে বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের খাবার বাড়ি পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন এটর্নী মঈন চৌধুরী, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, বাংলাদেশ সোসাইটি নেতা কাজী আশরাফ হোসেন নয়নসহ সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, প্রথম আলোর প্রদায়ক, পাঠক শুভানুধ্যায়ীসহ বহু সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
অনুষ্ঠানে আগত অতিথিরা উত্তর আমেরিকায় প্রথম আলোর অব্যাহত অগ্রযাত্রায় প্রথম আলোর কাছে তারা কি চান, প্রথম আলোর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বদল কিভাবে দেখতে চান সে বিষয়ে তাদের আশার কথা, ভরসার কথা প্রত্যয়, বিশ্বাসের কথা অনুভূতি আকারে প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটর্নী মঈন চৌধুরী, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, আগামী নির্বাচনে কংগ্রেস প্রার্থী ডাঃ মজিবুল হক, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারন সম্পাদক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক ও মনজরুল হক, কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার, প্রথম আলোর সাবেক বিভাগীয় সম্পাদক শামীম শাহেদ, ভোরের কাগজের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রবাস নিউজ ডটকম সম্পাদক শামীম আহমেদ, প্রথম আলোর সাংবাদিক রহমান মাহবুব, ইশতিয়াক রুপু, রোকেয়া দীপা, শেলী জামান খান, রওশন হক, এইচবি রিতা, ফরিদা ইয়াসমিন, সেলিনা আক্তার, সৈয়দ উৎবা, আকবর সাজেদুল হক, আব্দুশ শহীদ, আব্দুল মালেক জুয়েল, মাহমুদুল চৌধুরী, ব্যবসায়ী শেখ সাজ্জাদ, মাহমুদুল চৌধুরী, নুরল ইসলাম, মনিষা তৃষা, শাবানা, সেলিনা লিজা, অমিত দত্ত প্রমুখ।
পরে এক ইফতার পার্টি ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








