Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি হতে পেরে গর্বিত : ডলি

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: July 21, 2018 | 8:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘প্রথম বাংলাদেশি কানাডিয়ান এমপিপি নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। আমার নির্বাচনে জয়ের পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন আমি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই’। কানাডার অন্টারিও পার্লামেন্টে গত ২০ জুলাই প্রথমবার বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন ডলি বেগম।

অন্টারিও পার্লামেন্টের নতুন স্পিকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ডলি বলেন, ‘আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই স্কারবোরো সাউথওয়েস্ট-এর জনগণকে যারা আমাকে এই সংসদে তাঁদের বক্তব্য তুলে ধরতে নিরলস কাজ করেছেন। আমি আমার পরিবার, বন্ধু-স্বজন, এবং চমৎকার কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা মাসের পর মাস আমার ক্যাম্পেইনের জন্য এবং এই ইতিহাস গড়ার ক্ষেত্রে অবদান রেখেছেন।’

দলের সর্ব কনিষ্ঠ ২৭ বছর বয়স্ক এমপিপি ডলি বলেন, ‘প্রথম বাংলাদেশি কানাডিয়ান হিসেবে কানাডার এই পার্লামেন্টে সংসদ সদস্য নির্বাচিত হতে পেরে আমি গর্বিত।’ এসময় ডলি’র দলের অন্য সংসদ সদস্যরা তাঁকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।

অন্টারিও প্রিমিয়ার ডাগ ফোর্ডের বক্তব্যে ইমিগ্রান্টদের স্বপ্নের প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন কানাডায় প্রথম বাংলাদেশি এমপিপি ডলি বেগম। তিনি বলেন, পার্লামেন্টে দেওয়া প্রিমিয়ারের বক্তব্যে একতাবদ্ধতা, পরিবেশ, নিরপেক্ষতা এবং ইমিগ্রান্টদের স্বপ্নের প্রতিফলন ঘটেনি।

উল্লেখ্য, গত ৭ জুনের প্রাদেশিক নির্বাচনে তিনি স্কারবোরো সাউথ-ওয়েস্ট আসনে বাঘা-বাঘা এমপিপিদের বিপুল ভোটে হারিয়ে ডলি ১৯,৭৫১ তথা ৪৫.৫১% ভোট বিজয় অর্জন করে কানাডায় প্রথম বাংলাদেশি যিনি ইতিহাস সৃষ্টি করলেন। ডলির দল এখন সংসদের বিরোধী দলের ভূমিকা পালন করছে।

গত ১১ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এরপর গত ১৭ জুলাই কুইন্স পার্ক পার্লামেন্ট ভবন চত্বরে ডলি’র দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের শপথগ্রহন পরবর্তী অনুষ্ঠান উদযাপন করে। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV