ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ে শুভেচ্ছাবার্তার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার রাষ্ট্রপতির আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তার জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
আর্জেন্টিনার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নিকট এইমাত্র পৌছানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরিত রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ–আর্জেন্টিনার কূটনৈতিক বন্ধনের ৫০ বছর পূর্তিতে ঢাকাতে দূতাবাস স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে। ২০২৩ সালেই ঢাকাতে আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ অভিমত প্রকাশ করেন।
ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ের পরপরই দুই দেশের সরকার প্রধানের শুভেচ্ছা-বার্তা বিনিময় কূটনৈতিক প্রচেষ্টার ফসল ও দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একটি বড় কূটনৈতিক সাফল্য। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বজয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণোচ্ছল উদযাপনে আর্জেন্টিনার জনগণ ও রাষ্ট্রপতি অভিভূত হয়েছেন। রাষ্ট্রপতি আলবার্তো বলেন খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম।
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালূ হলে দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের বাণিজ্য-বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ সয়াবিন উৎপাদক দেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি সহজতর হবে। সেই সাথে মারকসুরের বাণিজ্য বাজারে বাংলাদেশের প্রবেশ বেগবান হবে বলে আশা করা যাচ্ছে। ঢাকাতে আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের সিদ্বান্তকে স্বাগত জানিয়ে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাস আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রেস রিলিজ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল