Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফল করার আহ্বান ম্যানহাটান যুবলীগের

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: September 9, 2016 | 9:25 PM

নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সফল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র যুবলীগও নানা প্রস্তুুতি গ্রহণ করছে। এই লক্ষ্যে ম্যানহাটান যুবলীগের আয়োজনে গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার ম্যানহানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন-কানাড হয়ে ১৮ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। ২১ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে তাঁর ভাষণ দেয়ার কথা। খবর ইউএনএ’র।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ আলম এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম। ম্যানহাটান যুবলীগের সভাপতি মুনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেবুল মিয়া ও সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন, ব্রঙ্কস যুবলীগের সভাপতি শাহীন কামালী ও সহ সভাপতি শিপু চৌধুরী। সভা পরিচালনা করেন ম্যানহাটান যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুল কবির।

সভায় বক্তারা জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরকালীন সময়ে যুক্তরাষ্ট্র যুবলীগ অতীতের মতো ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করবে। তাঁর সফরের সময় বিএনপি-জামায়াত কোন বাধার সৃষ্টি করলে যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কর্মসূচী সফল করার জন্য যুবলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যুবলীগ সভাপতি মিসাবহ আহমেদ ও সাধারণ সম্পাদক ফরিদ আলমের নেতৃত্বে প্রবাসে মহান মুক্তিযুদ্ধে পক্ষের যুব সমাজ ঐক্যবদ্ধ। অতীতের মতো সব সময় যুবলীগ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করবে।

ট্যাগ:
Situs Streaming JAV