Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: September 10, 2013 | 6:01 PM

এনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ঢাকা থেকে গণভবনের উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার টেলিফোনে এনাকে জানান, ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছবেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে বক্তব্য দেবেন এবং তার আগের কর্মসূচি পুনর্বহাল হয়েছে। এর আগে তৃণমূল কর্মীদের সঙ্গে নির্বাচনের প্রার্থী বাছাই এবং সার্বিক পরিস্থিতি নিয়ে লাগাতার মতবিনিময়ে ব্যস্ত থাকতে হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরসূচি বাতিল করার কথা জানা গিয়েছিল। ড. সিদ্দিক এনাকে বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পায় এবং অনেকের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে অনেকের উচ্চ ধারণা সৃষ্টি হয় এবং দ্বিপক্ষীয় বিষয়ে সহযোগিতার দিগন্ত প্রসারিত হয় বলেই সভানেত্রী ও প্রধানমন্ত্রী এবারও জাতিসংঘ অধিবেশনে অংশ নিচ্ছেন। নিউইয়র্কে ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনাকে বিপুল আয়োজনে নাগরিক সংবর্ধনা দেয়ার কর্মসূচি অপরিবর্তিত রয়েছে বলেও উল্লেখ করেন ড. সিদ্দিক।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV