প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষ্যে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ ৪ সেপ্টেম্বর সোমবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় পথসভা এবং এবং পরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এক কর্মীসভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহীন আজমল। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র অবস্থানকালে নেত্রীর ভ্যানগার্ড হিসাবে দায়িত্ব পালন করার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহŸান জানানো হয়।
এছাড়াও যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যারা সর্ম্বধনা সভার আয়োজনের দায়িত্ব পাবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার সর্ম্বধনা সভাকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের আহŸান জানান দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমাদের কাছে নেত্রীর সম্মান এবং সর্ম্বধনা সবচাইতে বড়। তিনি বলেন, নেত্রী যদি আমাদেরকে অনুমোদন দেন, তাহলে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সর্ম্বধনা সভার আয়োজন করতে চাই। তবে নেত্রীর নির্দেশই আমাদের কাছে চুড়ান্ত নির্দেশ। তিনি যা বলবেন যা নির্দেশ দিবেন আমরা সেভাবেই সবার সাথে কাজ করে নেত্রীর সর্ম্বধনা সভাকে সফল করব।
সভায় দলের সর্বস্তরের নেতাকর্মী ও উপদেষ্টাবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভা শেষে শেখ হাসিনার সরকার বারবার দরকার শ্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল