প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগমনকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র জাসদ’র সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যুক্তরাষ্ট্রে অগমনকে স্বাগত শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র জাসদ। সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের তেয়াত্তরতম অধিবেশনে যোগদান উপলÿে যুক্তরাষ্ট্রে আগমনকে স্বাগত জানিয়ে এক পথ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র জাসদ। যুক্তরাষ্ট্র জাসদ আয়োজিত কর্মসূচীর সাথে একত্বতা প্রকাশ করে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামি লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্ঠা মÐলীর সদস্য দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে পথ সভায় বক্তরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধু এগিয়ে যাচ্ছেনা। বিশ্বে উন্নয়নের এক রোলমডেল হিসেবে নজিরস্থাপন করেছে। এই উন্নয়নের ধারাকে যেমন রক্ষা করা দরকার। ঠিক একই ভাবে চৌদ্দদলীয় জোটের ঐক্যকেও আরো শক্তিশালী করা দরকার। উন্নয়নের চাকা সচল রেখে, দেশকে এগিয়ে নিতে, আগুন সন্ত্রাস, জঙ্গি মৌলবাদী শক্তির সকল চক্রান্তের অপতৎপরতা নির্মূল করতে, দেশ বিদেশ চৌদ্দদলীয় জোটকে আরো সক্রিয় ও কার্যকর করতে হবে।
বিদেশের মাটিতে বাংলাদেশের জঙ্গি, আগুন সন্ত্রাসীদেও প্রেতাত্মারা, লক্ষ্য কোটি মানুষের রক্ত ও জীবনের বিনিময়ে, সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীন বাঙালি জাতি রাষ্ট্র, বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত যাতে করতে না পারে। এজন্য জাসদেও নেতাকর্মী ও মুক্তিযুদ্ধেও চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক প্রবাসীদেরকে সোচ্চার হওয়ার আহবান জানান।
জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায়, আগামী ২৩ সেপ্টেম্বও রোবাবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বর্ধনা অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সকল প্রবাসী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা। ওই সময় বক্তব্য রাখেন জাসদ নেতা মনসুর আহমদ চৌধুরী, ড. শাহানারা রহমান, আবুল ফজল লিটন, আমিনুর রহমান পাপ্পু, শওকত ওসমান হীরা, নান্টু মিয়া, লিয়াকত হোসেন, তারেকুল হায়দার চৌধুরী, শাহনুর কোরেশী, শরিফুল হক প্রমুখ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes