Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ’র বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: July 7, 2017 | 12:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  প্রবাস জীবনের সব ব্যস্ততাকে ছুঁড়ে ফেলে আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে হয়ে গেল প্রবাসে অন্যতম সংগঠন প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ ইনকের বনভোজন। গত ১ জুলাই অনুষ্ঠিত হয় প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি ওয়েষ্ট চেষ্টারের জর্জ আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। পৃথিবীর যে প্রান্তেই বাস করুক না কেন, ভ্রাতৃত্বের বন্ধনের টান উপভোগ করেন বাংলাদেশীরা। সংগঠনের সদস্য, তাদের পরিবারবর্গ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নিউইয়র্ক সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ভ্রমণে যায় প্রবাসী উল্লাপাড়াবাসী। গন্তব্যে পৌঁছে তাঁরা আনন্দে উদ্বেলিত হয়ে উল্ল¬াস প্রকাশ করেন। কয়েক পর্বে সাজানো অনুষ্ঠানে শুরু ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সকলের উপস্থিতিতে বনভোজনে উদ্বোধন করেন, সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জিল্লুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম হাসান আলী। এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন, বনভোজন উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল খালেক, সদস্য সচিব তানজিল আহমেদ আরিফ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: আমিনুল ইসলাম। বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলধারার নেতা, বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ এন. মজুমদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল আলম, সাধারন সম্পাদক আবুল কাসেম, সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি সাইফুল বারী শফি ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বগুড়া জেলা সমিতির সভাপতি সাদিকুল বদরুজ্জামান পান্না।বনভোজনে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী বনভোজনের পাশাপাশি ছিল নানা ধরনের আয়োজন।

সকালে নাশতা, দুপুরে খাবার, বিকেলে নাস্তা। দুপুরের খাবারের পরই ছিল মহিলাদের বালিশ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে প্রবাসী উল্লাপাড়ার ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মানসূচক পদক বিতরণ করেন এডাম ড্রীম কপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট তানজীল আহমেদ আরিফ, ফেন্সী ফেব্রীকস লিমিটেড এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মাজেদা আক্তার বর্ণা। সবশেষে ছিল প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু জাফরের সমাপনি বক্তব্য। তার বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্ত হয় বনভোজনের কার্যত্রুম। দিনশেষে খানিকটা ক্লান্ত হলেও সবাই ঘরে ফিরেছে ভালোলাগা নিয়েই।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV