Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটির অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: March 6, 2019 | 9:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ব্রঙ্কস এর আল-আকসা রেষ্টুরেন্টে
গত মার্চ ৩ রাতে অনুষ্ঠিত হলো প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-এর নতুন কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথির আসন গ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক উল্লাপাড়ার কৃতি সন্তান মোঃ মনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন মোঃ মতিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী পরিষদের উপদেষ্টা মোঃ আব্দুল খালেক।

নব-নির্বাচিত সভাপতি তানজিল আহমেদ আরিফ ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান মুন্সি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা বলেন, পূর্বের কার্যকরী কমিটির অনেক ইচ্ছা ছিল সংগঠনের নামে কিছু কবরস্থান ক্রয় করা। নানা জটিলতা ও সময়ের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। তাদের এ আশাকে বাস্তবায়ন করার জন্য নব-নিযুক্ত সভাপতি তানজিল আহমেদ আরিফ ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান মুন্সি খুব অল্প সময়ের মধ্যে সংগঠনের নামে কিছু কবর ক্রয় করেছেন সেটা ঘোষণা দেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে কবর ক্রয়ের ব্যপারে সাহায্য ও সহযোগিতা করার জন্য আহ্বান জানান। তারা আরো ঘোষনা দেন, প্রতি বছর ভালো ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে একসাথে কাজ করার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে ধর্ম সম্পাদক মোঃ নাজমুল হোসাইন একটি কবর ক্রয়ের সম্পূর্ণ টাকা দেওয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা খানম, মাজেদা আক্তার বন্যা, মোঃ আব্দুর রউফ সরকার, সুলতান মাহমুদ (পেনসিলভেনিয়া), মোঃ কবির, শেখ ওমর খালেদ, মোঃ পাটোয়ারী, এমডি শফিকুল ইসলাম, মোঃ শামীম রেজা, রাইয়ান রহমান, মশিউর রহমান, ইয়াসিন আলী, নিশাদ ফেরদৌসি, নার্গিস পারভীন, নাসরিন পারভীন, মৌ, মাওয়া, তানভীর আহমেদ, তামজিদ, নাহিদ নওশিন, জেসি, তাইয়্যেবা, আফিয়া ফারজানা, মাইশা, তামজাম ইয়াস ও আরো অনেকে। শেষে সভাপতি মোঃ মতিউর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV